=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিম্নচাপের জেরে বিকেলে দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতা: নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বাংলায়। এখন কিছুটা বৃষ্টি থেমেছে দেখে ভাবছেন আর হবে না? সেগুড়ে বালি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিকেল থেকে সন্ধের মধ্যে কলকাতা সহ বেশ কিছু জেলায় আরও বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। আপনারও কি বিকেলের দিকে বাইরে বেরোনোর প্ল্যান রয়েছে? তাহলে চলুন জেনে নেবেন আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

গভীর নিম্নচাপের জেরে বিকেলে ধেয়ে আসছে বৃষ্টি

আবহাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে একটানা বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত অব্যাহত। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধের মধ্যে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ‘এক টাকাও অবশিষ্ট নেই,’ PNB শাখা থেকে ৩৫ কোটি টাকা গায়েব! আতঙ্কে বহু গ্রাহক

এদিকে একটানা বৃষ্টির কারণে বাংলার তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। সকাল থেকেই শীত শীত অনুভূতি হচ্ছে। আগামী দিনে এই শীতের মাত্রা আরও বেশ খানিকটা থাকবে বলে খবর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং এক বা দুই দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কী জানাচ্ছে IMD?

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।

আরও পড়ুন: পর্যটকহীন দিঘা! বন্ধ দোকানপাট, সমুদ্র সৈকত জুড়ে বৃষ্টি শুরু

আইএমডি (IMD)-র বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব বুধবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর বৃহস্পতিবার সকালে আরও দুর্বল হয়ে একটি নিম্নচাপে রূপ নেয় এবং এটি দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর কেন্দ্রীভূত ছিল। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এটি আরও দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে।

Leave a Comment