প্রীতি পোদ্দার, কলকাতা: উপকূলে ঘূর্ণিঝড় মহাতাণ্ডব চালানোর পর অবশেষে শক্তি হারাচ্ছে ‘অর্ণব’ (Cyclone Arnab)। বুধবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা হয়ে স্থলভাগে প্রবেশ করার পর ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে বর্তমানে একটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। যদিও শক্তি হারালেও দুর্যোগের প্রভাব এখনো কাটেনি। আগামীকাল, (Weather Tomorrow) শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
ঘূর্ণিঝড় অর্ণবের জেরে সকাল থেকেই আজ বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে বলেও আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আর সেটাই হল। তবে ভারী বৃষ্টি হয়নি কোথাও। আশা করা যাচ্ছে অক্টোবর মাসের শেষ দিন থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। কমবে বৃষ্টির পরিমাণ। এক নজর জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। এর জেরে কৃষিজমিতে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে। অন্যদিকে সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হবে। শনিবার থেকে মঙ্গলবার মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তবে তার প্রভাব এখনও কাটেনি বাংলায়। কলকাতায় আগামীকাল সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে। তবে মেঘ করলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ১ নভেম্বর দিল্লিতে ইন্ডি জোটের মিছিলে যোগ দেবেন মমতা, নিজেই করলেন ঘোষণা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও আকাশের মুখ ভার। বৃষ্টির পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং-সহ উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তাই পাহাড়ে ভ্রমণরত পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তবে বাকি উত্তরের জেলাগুলিতে মোটামুটি শুষ্ক থাকবে। অন্যদিকে সিকিমের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবে। তবে রবিবার থেকে শুষ্ক থাকবে আবহাওয়া।