বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ করলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোরবাগান সার্বজনীনের পুজো মন্ডপে হয়ে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ তুলে এবার মুখ্যমন্ত্রীর ভাইপো দেবদীপ অধিকারীকে জেলে ঢোকানোর দাবি তুললেন তিনি। মুখ্যমন্ত্রীকে একেবারে সরাসরি নিশানা করে অভিষেক বললেন, “কারা বলতো ভাইপোকে জেলে ঢোকাবো.. এবার নিজের ভাইপোকে জেলে ঢোকাবি? ক্ষমতা আছে নিজের ভাইপোকে জেলে ঢোকানোর?” একই সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক। বললেন, ‘সরকার পাল্টালে কেউ বাঁচবে না! আমি হিসেব রাখব!” বিস্তারিত আসছে, রিফ্রেশ করুন..