বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে (Bangladesh) হিন্দু (Hindus) নির্যাতন নতুন ঘটনা নয়। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের জামানা শুরু হতেই ওপারের সংখ্যালঘুদের জীবনে নেমে এসেছিল অন্ধকারের কালো ছায়া। নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের সরকার ক্ষমতায় এলেও ছবিটার আমূল বদল ঘটেনি। আজও সোশ্যাল মিডিয়ায় কান পাতলে বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর শোনা যায়। তেমনই এক ঘটনা গা ভাসালো নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশে এক হিন্দু যুবকের হাত বেঁধে তাঁকে রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছেন ওপারের ইসলাম ধর্মালম্বীরা। কী অপরাধ তাঁর?
কী অপরাধ করেছেন হিন্দু যুবক?
ভয়েস অফ বাংলাদেশ হিন্দুস নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, কয়েকজন ইসলাম ধর্মালম্বী যুবক বাংলাদেশের রাস্তায় এক হিন্দু যুবকের হাত বেঁধে তাঁকে এক স্থান থেকে অন্য স্থানে ঘোরাচ্ছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে হিন্দু যুবকের হাত দড়ি দিয়ে বাঁধা। তাঁকে সামনে রেখে পেছনে স্লোগান দিতে দিতে আসছেন একদল মুসলিম। ভিডিওটিতে তাঁদের বলতে শোনা গিয়েছে, “হিন্দুদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও!”
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এমন ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। তবে ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, বাংলাদেশের ওই হিন্দু যুবক তাঁর এক মুসলিম বান্ধবীর সাথে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে গিয়েছিলেন। সেটাই ছিল তাঁর অপরাধ। ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের একদল মুসলিম যুবকটির হাত বেঁধে তাঁকে একের পর এক রাস্তায় ঘোরাল।
In Rangpur, Bangladesh, a Hindu boy was allegedly tied by his hands and paraded through the streets.
Reason: He was dining with his Muslim female friend.
The crowd reportedly tagged him as ISKCON member” and declared they would make the condition like 1946 #Noakhali. pic.twitter.com/BPLxya9Tzm
— Voice Of BD Hindus 🇧🇩 (@HinduUnityBD) October 29, 2026
আরও পড়ুন: পাকিস্তানে খতম আরও এক ভারত বিরোধী জঙ্গি, লস্করের গাজীর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
বাংলাদেশের উত্তেজিত জনতার দাবি, ওই হিন্দু যুবক নাকি ইসকনের সদস্য। শুধু তাই নয়, হিন্দু যুবককে উদাহরণ হিসেবে দেখিয়ে ওপার বাংলার হিন্দুদের উদ্দেশ্যে একেবারে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশের ইসলাম ধর্মালম্বীরা বলেন, “সাবধান না হলে 1946 সালের মতো পরিস্থিতি তৈরি করব।” আসলে এই বক্তব্যের মধ্যে দিয়ে 1946 এর সাম্প্রদায়িক দাঙ্গা ও হিন্দুদের উপর নির্মম অত্যাচারের কথা স্মরণ করিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের সতর্ক করেছেন ইসলাম ধর্মালম্বীরা!