=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

WhatsApp-এ নয়া সুবিধা, স্ট্যাটাস পোস্টের পরেও বদলাতে পারবেন ক্যাপশন

সহেলি মিত্র, কলকাতাঃ WhatsApp ব্যবহারকারীদের জন্য রইল দারুণ সুখবর। একটি দুর্দান্ত আপডেট এসেছে যা সকলকে অবাক করে রেখে দিয়েছে। এখন আপনি WhatsApp-এ স্ট্যাটাস পোস্ট করার পরেও ক্যাপশন এডিট করতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই নতুন ফিচারের সাহায্যে, আপনি পোস্ট করার ১৫ মিনিটের মধ্যেই আপনার ক্যাপশনের ভুল সংশোধন করতে পারবেন।

WhatsApp ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর

বর্তমান সময়ে WhatsApp ব্যবহার করেন না, এমন মানুষ খুব কমই হয়তো আছেন। আর WhatsApp-এ অনেকেই আছেন যারা সব মুহূর্ত হয় ডিপি, নয়তো স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করেন। কিন্তু অনেক সময়েই দেখা যায় স্ট্যাটাস দেওয়ার পর কিছু না কিছু ভুল থেকে যায়। তখন সেই ছবি বা ভিডিও আবার ডিলিট করতে হয়, তারপর আবার এডিট করে আপলোড করা, বেশ ঝক্কির বিষয়। তবে এসব এখন অতীত। কোম্পানিটি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাস পোস্ট করার পরেও সেটির ক্যাপশন এডিট করতে পারবেন।

এর মানে হলো, একটি ছোট ভুলের জন্য পুরো স্ট্যাটাসটি ডিলিট করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপের এই ফিচারটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর সময়সীমা। এক রিপোর্ট অনুসারে, স্ট্যাটাস পোস্ট করার পর ব্যবহারকারীরা ক্যাপশন এডিট করার জন্য ১৫ মিনিট সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনি ক্যাপশনে ভুল বানান সংশোধন করতে বা নতুন কিছু যোগ করতে পারবেন।

কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এডিট করতে পারেন?

  • প্রথমে WhatsApp ওপেন করুন।
  • এখন আপডেট বা স্ট্যাটাস অপশনে যান।
  • আপনার পোস্ট করা স্ট্যাটাসটি খুলুন।
  • প্রাসঙ্গিক স্ট্যাটাসের মেনুতে যান।
  • এখানে ক্যাপশন এডিট অপশনটি নির্বাচন করুন।
  • এখন ক্যাপশনটি পরিবর্তন করে সংরক্ষণ করুন।

সকল ব্যবহারকারীর জন্য এই হোয়াটসঅ্যাপ ফিচারটি উপলব্ধ হবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। এটি পর্যায়ক্রমে চালু করা হতে পারে, তাই কিছু ব্যবহারকারী প্রথমে এই অপশনটি দেখতে পারেন, আবার অন্যদের অপেক্ষা করতে হতে পারে। ফিচারটি উপলব্ধ হলে, এটি হোয়াটসঅ্যাপের আপডেট করা সংস্করণে পাওয়া যাবে।

Leave a Comment