=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হল বৈভব সূর্যবংশীকে, পরে ফিরতে পারেন এই শর্তে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা হওয়ার সেটাই হল। ইশান কিষাণ ভারতীয় দলে ফিরতেই টিম ইন্ডিয়া (Team India) থেকে ছিটকে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না বিহারের কিশোরের। যা বেশ খানিকটা ধাক্কা দিয়েছে বৈভব ভক্তদের। অনেকেই বলছেন, ‘যেকোনও একজন প্লেয়ারকে বসিয়ে বৈভবকে খেলানোর প্রয়োজন ছিল!’ তবে সেই পথে হাঁটল না টিম ম্যানেজমেন্ট। তাতে নতুন করে প্রশ্ন উঠছে, ফের আবার কবে টিম ইন্ডিয়ায় দেখা যাবে বৈভবকে?

টিম ইন্ডিয়ায় আবার কবে দেখা যাবে বৈভবকে?

কুঁচকিতে চোটের কারণে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি ইশান কিষাণ। সেই সূত্রেই ভারতীয় দলের একাদশে সুযোগ পেয়েছিলেন বৈভব সূর্যবংশী। প্রথমটিতে তিন নম্বরে ব্যাট করতে নেমে ডাহা ফেল করেন তিনি। ব্যাট হাতে তুলতে পেরেছিলেন মাত্র চার রান। তবে তিন নম্বর টি-টোয়েন্টিতে বৈভবকে নামানো হয় ওপেনিংয়ে। আর তাতেই ব্যাট হাতে দলের জন্য 45 রান তুলে দেন তিনি। চতুর্থ টি-টোয়েন্টিতে সুযোগ পেলে হয়তো আরও বেশি রান করতে পারতেন বৈভব, তবে সেটা হল না।

ইতিমধ্যেই চোট কাটিয়ে ভারতীয় দলের একাদশে ফিরে এসেছেন ইশান। ঠিক সে কারণেই ভারতীয় দলের একাদশ থেকে বাদ পড়লেন বৈভব। যদিও এমনটা যে হবে তা আগেই ধরে নিয়েছিলেন ভক্তরা। কারণ, বৈভব সূর্যবংশী ভারতীয় টি-টোয়েন্টি দলের প্রথম পছন্দের খেলোয়াড় নন। কাজেই ইশান চোট কাটিয়ে ফিরলে তাঁকে একাদশ থেকে বাদ পড়তে হতোই। এখন প্রশ্ন, ফের কবে টিম ইন্ডিয়ায় সুযোগ পাবেন 15 বছরের কিশোর?

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ২০০ উইকেট, বিশ্বের প্রথম বোলার হিসেবে অনন্য মাইলফলক রশিদ খানের

সূত্রের যা খবর, এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলে ওপেনিং পজিশনে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকেই রেখে এগিয়ে যেতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে তিন নম্বরে খেলা চালিয়ে যাবেন ইশান। ফলে, আসন্ন টি-টোয়েন্টি সিরিজগুলিতে এই তিন প্লেয়ারের মধ্যে কেউ চোটের কারণে দল থেকে বাদ পড়লে তবেই খুব সম্ভবত মাঠে নামতে পারেন বৈভব, অন্যথায় বেঞ্চে বসে থাকতে হবে তাঁকে।

Leave a Comment