=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জোড়া নিম্নচাপের গুঁতো, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণিঝড় অর্ণবের মাঝেই এবার জোড়া নিম্নচাপের জেরে দুর্যোগের মেঘ ঘনিয়ে এল বাংলায়। বঙ্গোপসাগরে হদিস পাওয়া গেল আরও একটি নিম্নচাপের। যার ফলে আগামীকাল (Weather Tomorrow) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হল। বাদ পড়ছে না উত্তরবঙ্গ (North Bengal), সেখানেও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজকের আবহাওয়া

অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট অংশ এখন নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়। এমতাবস্থায়, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপের অবস্থান। যা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। একনজরে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের দিকে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উপকূল সংলগ্ন কয়েকটি এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: হড়পা বানে বিপর্যস্ত ভুটান, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বিরাট আপডেট মুখ্যমন্ত্রীর

কলকাতায় আগামীকাল আবহাওয়া

ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বেলা হতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হবে। আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টির সময় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তাই বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল, শনিবার, উত্তরের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment