বিক্রম ব্যানার্জী, কলকাতা: সক্রিয় হয়েছে মক্কা চুক্তি (Mecca Deal)। সৌদি আরব, তুরস্ক (Turkey) এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত বিশেষ চুক্তিটির প্রধান শর্ত, কোনও শত্রু দেশ যদি এই তিন দেশের কোনও একটির উপর হামলা চালায়, সেক্ষেত্রে বাকি দেশগুলি সেই হামলাকে নিজেদের উপর হওয়া হামলা হিসেবে বিবেচনা করবে এবং তা প্রতিহত করবে। আর এই মক্কা চুক্তি নিয়েই এবার ভারতকে একপ্রকার হুমকি দিলেন পাক বন্ধু তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান।
ভারতকে মক্কা চুক্তি নিয়ে সতর্ক করলেন তুরস্কের বিদেশমন্ত্রী
চলতি বছরের আগস্ট মাসের 7 তারিখ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল মক্কা চুক্তি। আর এই চুক্তিকেই ইসলামিক ন্যাটো হিসেবেই দেখছেন কূটনৈতিক মহল। বিশেষ চুক্তিটি নিয়ে খুব একটা মাথাব্যথা না থাকলেও তিন দেশের গতিবিধির উপর নজর রেখে চলেছে ভারত। তবে সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন তুরস্কের বিদেশমন্ত্রী হাকান মক্কা চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে ভারতকে নিশানা করে বসেন!
তুরস্কের সংশ্লিষ্ট টিভি চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন মক্কা চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে তুরস্কের কেন্দ্রীয় মন্ত্রী একেবারে খোলাখুলি বললেন, “সবে মাত্র তিন মাস হয়েছে আমরা মক্কা চুক্তি স্বাক্ষর করেছি। আর এই অল্প সময়ের মধ্যেই চুক্তিটি কতটা কার্যকর সেটা সকলের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। তবে ভারতের মতো অনেকেই এই চুক্তিটিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তারা এই চুক্তিটিকে নিয়ে উপহাস করছে!”
Turkish Foreign Minister says India makes fun of the Mecca Defence Agreement signed between Turkey, Pakistan, and Saudi Arabia, but they don’t take India seriously and just laugh it off.
He added, “In the future, we will make them realise how much of a game changer the Mecca… pic.twitter.com/vajD9HydxN
— India Observer (@IndiaObserver23) October 30, 2026
আরও পড়ুন: অপরাধ মুসলিম বান্ধবীর সাথে খাওয়া! বাংলাদেশে হিন্দু যুবককে বেঁধে রাস্তায় ঘোরাল ‘মৌলবাদীরা’
এরপরই ভারতকে একপ্রকার হুমকি দিয়েই তুরস্কের বিদেশমন্ত্রী বলেন, “চুক্তিটিকে গুরুত্ব না দিয়ে উপহাস করে উড়িয়ে দিচ্ছে তারা। ভবিষ্যতে আমরা ভারতকে বুঝিয়ে দেব, মক্কা চুক্তি কতটা বড় পরিবর্তন আনতে পারে এবং এটা কতটা গুরুত্বপূর্ণ।” তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর বিশ্বাস, তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিটি আগামী দিনে গোটা বিশ্ববাসীর নজর কেড়ে নেবে।