=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেয়েদের লেখাপড়ার উপর নিষেধাজ্ঞাকে সমর্থন করে চরম সমালোচিত জাকির নায়েক!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানে (Afghanistan) নারীদের পড়াশোনার উপর তালিবানের নিষেধাজ্ঞাকে কার্যত সমর্থন করে বিতর্কিত মন্তব্য করে বসলেন ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েক (Zakir Naik)। তাঁর দাবি, আফগানিস্তানে মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা স্থায়ী নয়। প্রয়োজনীয় নিরাপত্তা, নিরাপদ পরিবেশ এবং মহিলা শিক্ষকের অভাবের কারণেই সে দেশের মেয়েদের উচ্চ শিক্ষা থেকে কিছুটা দূরে সরিয়ে রাখা হয়েছে। ইসলাম ধর্মের প্রচারকের এমন মন্তব্যে তৈরি হয়েছে জোর বিতর্ক।

মেয়েদের লেখাপড়ায় নিষেধাজ্ঞা নিয়ে বড় মন্তব্য

সম্প্রতি একটি ভিডিওতে জাকির নায়েক দাবি করেন, আফগানিস্তানের শাসক তালিবানের প্রতিনিধিদের সাথে তিনি ব্যক্তিগতভাবে মেয়েদের শিক্ষা নিয়ে কথা বলেছেন। জাকিরের বক্তব্য, সংবাদমাধ্যমে দেখানো সমস্ত বক্তব্য সঠিক নয়। আফগানিস্তানের মেয়েরা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ পায়। তবে পরবর্তী শিক্ষা অর্থাৎ উচ্চশিক্ষার জন্য মেয়েদের উপযুক্ত নিরাপত্তা এবং পর্যাপ্ত মহিলা শিক্ষকের প্রয়োজন রয়েছে বলেই মনে করে তালিবান।

এদিন ওই ভিডিও বার্তায় জাকির নায়েক একেবারে খোলাখুলি বলেন, আফগানিস্তানের তালিবানদের বক্তব্যকে তিনি একেবারে উড়িয়ে দিচ্ছেন না। যতদিন না পর্যন্ত সে দেশে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে ততদিন মেয়েদের উচ্চশিক্ষা থেকে পিছিয়ে রাখার ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই! এখানেই শেষ নয়, এদিন ইসলাম ধর্মের প্রচারকের সংযোজন ছিল, আফগানিস্তানের মেয়েরা ইসলামী বিষয় নিয়ে অনেকটাই পড়াশোনা করেছেন। তাঁদের কাছে শরিয়াহ, আরবি এবং কোরান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত করার সুযোগ রয়েছে।

 

আরও পড়ুন: ‘আমেরিকার থেকে ভারতের চিকিৎসা পরিষেবা অনেক ভাল’ অস্ত্রপচার শেষে দাবি মার্কিন তরুণীর

আফগানিস্তানের মেয়েদের শিক্ষা নিয়ে জাকির নায়েকের এমন দাবি মানতে নারাজ অনেকেই। ইতিমধ্যেই পাকিস্তানের বিশিষ্ট  সমাজকর্মী তথা নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই জাকির নায়েকের এমন বক্তব্যকে অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তাঁর এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন আফগানিস্তানের বিশেষজ্ঞ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরাও। বেলজিয়ামে বসবাসকারী আফগানিস্তানের প্রাক্তন নিরাপত্তা বাহিনীর সদস্য আজিম শিনওয়ারি জাকিরের বুদ্ধিমত্তা নিয়ে একপ্রকার প্রশ্ন তুলে বলেন, ‘মেয়েদের পড়াশোনাই যদি বন্ধ থাকে তাহলে ভবিষ্যতে মহিলা শিক্ষক তৈরি হবেটা কীভাবে?’

Leave a Comment