=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২৭ বছরের সম্পর্ক ভেঙে দ্বিতীয়বার বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

সৌভিক মুখার্জী, কলকাতা: জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah) এবং বিশিষ্ট সাংবাদিক নিধি রাজদান এবার বিবাহবন্ধনের ঘোষণা করলেন। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে নিজেদের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তাঁরা নতুন জীবন শুরু করার কথা জানিয়েছেন। ওমর আব্দুল্লাহ পোস্টে লিখেছেন, “একটি নতুন যাত্রা গতকাল শুরু হয়েছে।” অন্যদিকে নিধি তাঁকে ট্যাগ করে লিখেছেন, “সব সম্পন্ন হয়েছে।” তাঁদের এই ঘোষণা থেকেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা।

বিয়ের ঘোষণা ওমর আব্দুল্লাহর

ওমর আব্দুল্লাহ এবং তাঁর হবু স্ত্রীর করা পোস্টগুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। যদিও এই দম্পতির পক্ষ থেকে তাঁদের বিয়ের অনুষ্ঠান বা এর গোপনীয়তা নিয়ে বিস্তারিত জনসমক্ষে এখনও কোনও তথ্য প্রকাশিত হয়নি। তবে এর আগে ওমর আব্দুল্লাহর ব্যক্তিগত জীবন বেশ কিছু আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যায়। চলতি বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্টের মধ্যস্থতায় একটি সমঝোতার মাধ্যমে ওমর আব্দুল্লাহর সঙ্গে তাঁর প্রথম স্ত্রী পায়েল আব্দুল্লাহর আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে। এটি তাঁর দ্বিতীয় বিয়ে।

উল্লেখ্য, ১৯৯৪ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে হয় ওমর আব্দুল্লাহর এবং ২০০৯ সাল থেকেই দম্পতি আলাদা থাকছিলেন। তাঁদের দুই পুত্র সন্তানে রয়েছে। জহির এবং জমির। আইনি জটিলতার কারণে ওমরের বিবাহ বিচ্ছেদের আবেদন প্রথমে একটি পারিবারিক আদালত এবং পরবর্তীতে দিল্লি হাইকোর্টের দ্বারা খারিজ হয়ে যায়। অবশেষে ২০২৪ সালে সেই মামলা সুপ্রিম কোর্টের মধ্যস্থতায় পাঠানো হয় এবং চলতি বছরের জুলাইতে উভয় পক্ষের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন: শান্তি চুক্তিতে ‘না’ নেহা বোরার, সিজেপির নেতাদের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন AISA প্রেসিডেন্ট?

অন্যদিকে সাংবাদিক নিধি রাজদান তাঁর পেশাগত জীবনে অত্যন্ত উজ্জ্বল এক নাম। এর আগে তিনি সাংবাদিক এবং লেখক নিলেশ মিশ্রকে বিয়ে করেছিলেন। ২০০৫ সালে তাঁদের বিয়ে হলেও ২০০৭ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। দীর্ঘ প্রায় ২১ বছর ধরে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেখানে তিনি ‘লেফট রাইট অ্যান্ড সেন্টার’ এবং ‘দ্য বিগ ফাইট’র মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলি সঞ্চালনা করেছেন। এমনকি ভারতীয় রাজনীতি, নির্বাচন ও কূটনীতি তাঁর সাহসিকতার সঙ্গে কভার করার ক্ষমতা সুনাম এনে দিয়েছে।

Leave a Comment