সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-র অনিয়ম এবং ভোট চুরির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে আজ চলছে ইন্ডি জোটের বিশাল জনসমাবেশ (Delhi Protest)। সেখানে যোগ দিয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তেজস্বী যাদবসহ বিরোধী দলের একাধিক নেতা-নেত্রীরা। আর এই মেগা র্যালির নেতৃত্ব দিচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
দিল্লিতে বিশাল আন্দোলন ইন্ডি জোটের
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ কনট প্লেস ও মিন্টো রোড জংশন থেকে রামলীলা ময়দান পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। রাহুল গান্ধী ছাড়াও এই মিছিলে শামিল হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহর মতো শীর্ষস্থানীয় সব নেতারা।
এদিন হুডখোলা বাসের ছাদ থেকে বিরোধী নেতারা সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন এবং হাজার হাজার কর্মী সমর্থক প্ল্যাকার্ড ও পতাকা হাতে মিছিলে অংশগ্রহণ করেন। তবে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনীর প্রায় ১০ হাজার জওয়ানকে রাজধানীজুড়ে মোতায়েন করা হলেও বিরোধীদের দমানো সম্ভব হয়নি।
প্রসঙ্গত, বিরোধী জোটের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগ আনা হয়। সমাবেশের আন্দোলনকারীরা বলেন, এটি শুধু কোনও রাজনৈতিক দলের লড়াই নয়, বরং দেশের সংবিধান, ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষার লড়াই। রাহুল গান্ধী দেশবাসীর উদ্দেশ্য আহ্বান জানিয়ে বলেছিলেন, এই প্রতিবাদ কোনও বিশেষ দলের নয়। এটি গোটা দেশের আত্মরক্ষার লড়াই। পুলিশের লাঠিচার্জ বা প্রশাসনের বাধা উপেক্ষা করেই সাধারণ মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান দেওয়া হয়।
#WATCH | Delhi: Lok Sabha LoP Rahul Gandhi, Congress MP Priyanka Gandhi Vadra, National Conference MP Farooq Abdullah, Samajwadi Party Chief Akhilesh Yadav, NCP-SCP MP Supriya Sule, TMC leader Mamata Banerjee, RJD leader Tejashwi Yadav, and others reach Connaught Place. INDIA bloc leaders will start their march from Minto Road to Ramlila Maidan, where a mega rally will begin shortly. | https://t.co/QmI7jzOWT8
— Economic Times (@EconomicTimes) November 1, 2026
আরও পড়ুন: প্রায় নিশ্চিহ্ন মহাকবি কাশীরাম দাসের জন্মভিটে! হেরিটেজ ঘোষণার দাবি সিঙ্গিবাসীর
তবে উৎসবের মরশুমে দিল্লির প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলিতে এই মেগা সমাবেশের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ীরা। কিন্তু সমস্ত রাজনৈতিক বিতর্ক ও প্রশাসনের কড়া নিরাপত্তা ভেদ করেই রামলীলা ময়দানের এই সমাবেশ জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। এই জনসমাবেশকে বিজেপির সভাপতি জেপি নাড্ডা গণতন্ত্রের নামে অরাজকতা ছড়ানোর একটি সুচিন্তিত ষড়যন্ত্র বলেই অভিহিত করেন।