=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেমন ভাবে তৈরি হচ্ছে প্রথম ভারতীয় বুলেট ট্রেন? প্রকাশ্যে প্রথম ছবি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আত্মনির্ভর ভারতের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম ‘মেক ইন ইন্ডিয়া’ বুলেট ট্রেন (Bullet Train)। বেঙ্গালুরুর BEML-এর কারখানায় কাজ চলছে এই বিশেষ হাই স্পিড ট্রেনটির। রবিবার, কারখানাটিতে ট্রেন তৈরির কাজ পরিদর্শন করতে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। পরবর্তীতে দেশের প্রথম বুলেট ট্রেন তৈরির কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এক ভিডিও বার্তায় এ নিয়ে কথাও বলেন তিনি। সেখানে ট্রেনটির বিশেষত্ব নিয়েও কথা বলতে শোনা যায় তাঁকে।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই বুলেট ট্রেন

ভারতীয় রেলের তরফে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হতে যাওয়া এই বুলেট ট্রেনের নাম দেওয়া হয়েছে B28। ট্রেনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ঘন্টায় 280 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। তবে রিপোর্ট বলছে, ট্রেনটির বাণিজ্যিক পরিষেবা শুরু হলে এটি সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতে ছুটবে। প্রত্যেকটি ট্রেনসেটে থাকবে আটটি করে কোচ। প্রাথমিকভাবে দুটি ট্রেনসেট তৈরির পরিকল্পনা করছে রেলওয়ে।

জানা গিয়েছে, ভারতীয় রেলের এই বিশেষ প্রকল্পের জন্য BEML-কে প্রায় 866.87 কোটি টাকার বরাত দিয়েছিল চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। যা খবর, যাত্রীদের আরাম এবং সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনটিতে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। এছাড়াও থাকছে মুভেবেল আসন ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা। পাশাপাশি থাকবে অনবোর্ড ইনফোটেনমেন্ট ব্যবস্থাও।

এদিন বেঙ্গালুরুর ওই কারখানায় দেশের প্রথম বিশেষ বুলেট ট্রেনের কাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “আমরা যে বুলেট ট্রেনটি তৈরি করছি তা আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে।” এদিন রেলমন্ত্রী জানান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে এই ট্রেনটি। ট্রেনটি যখন উচ্চগতিতে ছুটবে তখন তার চারপাশে একটি ভ্যাকুয়াম তৈরি হবে।

 

আরও পড়ুন: দীপাবলির প্রাক্কালে রাজ্যকে ৭,৮৬৬ কোটি টাকা উপহার কেন্দ্রের, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

কেন্দ্রীয় রেল মন্ত্রকের লক্ষ্য, 2027 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ভারতীয় বুলেট ট্রেনটির ট্রেনসেটের প্রোটোটাইপ তৈরি করে ফেলা। পরবর্তীতে ধাপে ধাপে সবদিক পর্যবেক্ষণ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ট্রেনটিকে চূড়ান্ত রুপ দেওয়া। পরে রেল বোর্ডের অনুমোদনের পর শুরু হতে পারে ট্রায়াল রান। যদিও এ সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তীতে ধাপে ধাপে রেল মন্ত্রকের তরফে জানানো হবে।

Leave a Comment