=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টানা দুই ম্যাচ হেরে বড় ক্ষতি হল ভারতের, এখন T20-র ১ নম্বর দল কোনটি জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ (India Vs New Zealand) পকেটে পুরে নিয়েছিল ভারত (Team India)। অনেকেই ভেবেছিলেন, বাকি দুটি নিয়ম রক্ষার ম্যাচেও জিতে কিউই ব্রিগেডকে দুরমুশ করে দেবে টিম ইন্ডিয়া। তবে শেষ পর্যন্ত তা হয়নি। শেষের দুই ম্যাচে ভারতের বিপক্ষে সহজে জয় হাসিল করেছে নিউজিল্যান্ড। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ বিশেষ বদল না আসলেও বেশ খানিকটা ক্ষতি হয়েছে ভারতের।

নিউজিল্যান্ডের কাছে পরপর দুই ম্যাচ হেরে ধাক্কা খেল ভারত

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষের দুই ম্যাচে হারের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় বেশ খানিকটা অবনতি হয়েছে ভারতের। ভারতীয় দল বর্তমানে দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান ধরে রাখলেও ভারতের টি-টোয়েন্টি রেটিং 269 থেকে 267 তে নেমে এসেছে। এর আগে পরপর তিনটি ম্যাচ জেতায় 269 এ পৌঁছে গিয়েছিল ভারতীয় দলের রেটিং। যার ফলে এই মুহূর্তে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের তালিকায় এক নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং সমান অবস্থানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। তবে শেষ পর্যন্ত দুই ম্যাচ হেরে 2 রেটিং পয়েন্ট খোয়াতে হল ভারতকে।

বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে তালিকার তিন নম্বর রয়েছে অস্ট্রেলিয়া। এই দলের রেটিং পয়েন্ট 260। অন্যদিকে ভারতের রেটিং পয়েন্ট ইংল্যান্ডের 2 পয়েন্ট কম। সবচেয়ে বড় কথা, এখনই ভারতীয় দলের কোনও টি-টোয়েন্টি সিরিজ নেই। কাজেই শীঘ্রই যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডকে ছাপিয়ে ভারত শীর্ষস্থান দখল করবে এমন সম্ভাবনা অত্যন্ত ক্ষীন।

আরও পড়ুন: বদলে যাচ্ছে রোহিত, বিরাটদের ওয়ানডে সিরিজের ম্যাচ ভেন্যু! বড় আপডেট

উল্লেখ্য, শনিবার ভারত বনাম নিউজিল্যান্ডের শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 191 রান তুলতে পেরেছিল টিম ইন্ডিয়া। দলের চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের কারণে নিউজিল্যান্ডের সামনে 192 রানের লক্ষ্য রাখতে পেরেছিলেন আইয়াররা। তবে পরবর্তীতে ব্যাট করতে নেমে কার্যত একাই ভারতীয় বোলারদের উপর তাণ্ডব চালালেন টিম শেইফার্ট। করলেন 93 রান। সঙ্গে গ্লেন ফিলিপস অপরাজিত 65 রানের ইনিংস খেলে খুব সহজেই হারিয়ে দেন ভারতীয় ব্রিগেডকে।

Leave a Comment