=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর, পরে চাইলেন ক্ষমাও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভগবান শ্রীকৃষ্ণকে (Lord Krishna) নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (Dhirendra Krishna Shastri)। এক অনুষ্ঠানে মূলত শ্রীকৃষ্ণ এবং রামের মধ্যে পার্থক্য তুলে ধরতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। এবার সেই ঘটনায় নতুন একটি ভিডিও বার্তায় হাতজোড় করে ক্ষমা চাইলেন বাগেশ্বর বাবা! জানালেন, তিনি শ্রীকৃষ্ণ বিরোধী নন বরং নিজেও ভগবান কৃষ্ণের পরম ভক্ত। তাঁরই গুণগান করেন তিনি।

কৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সাফাই দিলেন বাগেশ্বর বাবা

ঘটনার সূত্রপাত হয় মধ্যপ্রদেশের শিবপুরীতে রামকথার এক অনুষ্ঠানে। সেখানে ভগবান শ্রীরাম এবং কৃষ্ণের মধ্যে তুলনা করতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী বলেছিলেন, ‘ভগবান রাম সোজাভাবে দাঁড়ান, তাঁর নামও সোজা, এমনকি তাঁর ধাম অযোধ্যাও সোজা। অন্যদিকে, শ্রীকৃষ্ণের দাঁড়ানোর ভঙ্গি, নাম এবং ধাম বৃন্দাবনকে টেরা বলে উল্লেখ করার পাশাপাশি আরও বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন তিনি। আর সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয় বিতর্ক।

শ্রীকৃষ্ণকে নিয়ে করা এক মন্তব্যের কারণেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের শিকার হন ধীরেন্দ্র। তাঁর ভক্তদের মধ্যে অনেকেই ধীরেন্দ্র বাবার এমন আচরণের কারণে হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ তো লিখেছেন, ‘ভগবান কৃষ্ণ প্রসঙ্গে তুমি এই কথা বলবে আমি ভাবতেও পারিনি। আজ থেকে তোমার প্রতি আমার সব রকম ধারণা বদলে গেল।’ ভক্তদের এমন একাধিক মন্তব্যের পর শেষমেষ ফের আরেকটি ভিডিও বার্তায় ক্ষমা চান ধীরেন্দ্র শাস্ত্রী।

 

আরও পড়ুন: সমুদ্রে শক্তি বাড়ছে ভারতের, ৮টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাচ্ছে নৌসেনা! ৫৩,৮৬৬ কোটির চুক্তি

নতুন করে ভিডিও প্রকাশ করে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। ধীরেন্দ্র বলেন, ‘অত্যন্ত আবেগের বশে এবং হাস্যরসের ছলে কথাগুলি বলেছিলাম। এখন আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি নিজেই ঠাকুরজির ভক্ত। ব্রজের ভক্ত, ভগবত কথাও আমি পাঠ করি। সব সময় ঠাকুরজির গুণগান করি। ভগবান রাম এবং কৃষ্ণের মধ্যে বিভেদ তৈরি করা আমার উদ্দেশ্য ছিল না।’ এদিন ওই ভিডিও বার্তায় একেবারে হাতজোড় করে ধীরেন্দ্র শাস্ত্রী আরও বলেন, তাঁর কথায় কারও মনে আঘাত লেগে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। রাম-কৃষ্ণ দুজনেই এক, তাঁদের মধ্যে কোনও ফারাক নেই!

Leave a Comment