=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সচিনের পর একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বড় কীর্তি অর্জন করলেন বিরাট কোহলি (Virat Kohli)। এদিন, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাঠে নেমে 12 রান করার সাথে সাথেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে 13,000 রানের মাইলফলক অর্জন করেন ভারতীয় মহাতারকা। আর সেই সূত্র ধরেই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা প্লেয়ার হয়ে উঠেছেন বিরাট। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর বিরাটই প্রথম যিনি আন্তর্জাতিক ওয়ানডেতে 13,000 রান সম্পূর্ণ করলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের পর বড় কীর্তি বিরাটের

সচিন তেন্ডুলকরের পর বিরাট কোহলিই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় যিনি একই পজিশনে ব্যাট করে 13,000 রান সম্পূর্ণ করেছেন। হ্যাঁ, ওয়ানডে ক্রিকেটে 254টি ম্যাচের 251 ইনিংসে তিন নম্বর পজিশনে ব্যাট করে 61 গড় নিয়ে 13,000 রানের গণ্ডি টপকেছেন ভারতীয় ক্রিকেটার। সচিন অবশ্য ব্যাট করতেন দুই নম্বর পজিশনে। বিরাট কোহলির পর একদিনের ক্রিকেটে একমাত্র রিকি পন্টিং রয়েছেন যিনি তিন নম্বর পজিশনে ব্যাট করে 10,000 এর বেশি রান করেছিলেন।

এছাড়াও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিন নম্বর পজিশনে ব্যাট করে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে নাম রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। 3 নম্বরে ব্যাট করতে নেমে তিনি করেছিলেন 9,747 রান। এছাড়াও তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। তাঁরা দুজনেই সাড়ে 6 হাজারেরও বেশি রান করেছেন।

আরও পড়ুন: ‘খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে’ বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য করেই ফেললেন সচিন

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে 185 রানে অলআউট হয়ে যায় কিউই ব্রিগেড। পরবর্তীতে বৃষ্টির কারণে ওভার 50 থেকে কমিয়ে 32 করা হয়। তাতে ভারতের লক্ষ্য হয়ে দাঁড়ায় 143 রান। আর সেই আসরে ব্যাট করতে নেমে অধিনায়ক শুভমন গিলের সাথে জুটি বাঁধেন বিরাট। করেন হাফ সেঞ্চুরিও।

Leave a Comment