=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বনগাঁ-বাগদা সড়ক যুক্ত হচ্ছে ৩১২ নং ন্যাশনাল হাইওয়ের সাথে, শীঘ্রই হবে ফোর-লেন

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগণা: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বনগাঁ-বাগদা সড়ক (Bongaon-Bagdah Road) সংস্কারের কাজ শুরু হতে চলেছে। এই রাস্তাটিকে ৩১২ নং জাতীয় সড়কের অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া জানিয়েছেন যে, এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হবে। জঙ্গিপুর থেকে বসিরহাট পর্যন্ত ৩১৮ কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের মহাসড়ক (Four-Lane Highway) নির্মাণ করা হবে। শুধু যাতায়াতের জন্যই নয়, এই রাস্তাটি সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বনগাঁ-বাগদা সড়কটি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রী – সকলেই খুবই খুশি। তাঁরা আশা করছেন যে, বহুদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে থাকা এই রাস্তার কারণে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

বনগাঁ-বাগদা সড়ক সংস্কারের কাজ শুরু হতে চলেছে

দীর্ঘদিন ধরেই অত্যন্ত শোচনীয় অবস্থা বনগাঁ-বাগদা সড়কের। রাস্তার যত্রতত্র ছোট-বড় ​​অসংখ্য গর্ত। তাই এই পথে ছোটখাটো ​​দুর্ঘটনা তো লেগেই থাকে। অনেকে বলেন বাগদা সড়কে যাতায়াত করা ‘নরক যন্ত্রণার’ সমান। স্থানীয় বাসিন্দারা বহুবার অভিযোগ জানালেও প্রশাসন কেবল সাময়িকভাবে মেরামত করে কাজ চালিয়ে গেছে, কোনো স্থায়ী সমাধান করতে পারেনি।

সম্প্রতি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া জানিয়েছেন যে বাগদা সড়ক চার লেনের মহাসড়কের অংশ হতে চলেছে। তারপর থেকে প্রশাসনিক তৎপরতাও চোখে পড়ছে। ঘোষণা করা হয়েছে যে, বনগাঁ-বাগদা রাস্তাটিকে ৩১২ নং জাতীয় সড়কের অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্যমন্ত্রী জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় সড়ক ৩১২-এর কাজ এতদিন শুরু করা সম্ভব হয়নি, তবে বর্তমান সরকার দীর্ঘদিনের এই জমি সংক্রান্ত সমস্যার সফল সমাধান করে ফেলেছে।

আরও পড়ুন: পাকিস্তান থেকে অর্থ আসছে অভিজিতের সিজেপিতে! বিস্ফোরক মোদীর কেবিনেট মন্ত্রীর

প্রকল্পের প্রথম পর্যায়ে নদিয়ার দত্তপুলিয়া থেকে বসিরহাট পর্যন্ত অংশে ফোর লেনের কাজ শুরু হবে। অশোক কীর্তনীয়া এ-ও স্পষ্ট করেন যে, এই রাস্তাটি ভারত-বাংলাদেশের সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন এই নির্মাণকাজের খবরে এলাকাবাসীরা অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছেন।

Leave a Comment