=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুরন্ত এক্সপ্রেসের বেহাল দশা! এসি দিয়ে পড়ছে জল, ঘুরে বেড়াচ্ছে আরশোলা, ভাইরাল ভিডিও

সহেলি মিত্র, কলকাতা: ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা নিয়ে ফের উঠল বড়সড় অভিযোগ। দুরন্ত এক্সপ্রেসের (Duronto Express) মতো দেশের প্রিমিয়াম ট্রেন নিয়ে উঠেছে অভিযোগ। ভিডিও সহ এই অভিযোগ সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন এক যাত্রী। ভিডিওটি ইতিমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।

বেহাল দশা দুরন্ত এক্সপ্রেসের!

সম্প্রতি গুরুতর অভিযোগ উঠেছে বেঙ্গালুরু – হাওড়া দুরন্ত এক্সপ্রেসে যাত্রী পরিষেবা নিয়ে। ট্রেন নম্বর ১২২৪৬ – এর দৈন্য দশা তুলে ধরেছেন এক যাত্রী। ভিডিওর মাধ্যমে এক যাত্রী দেখাতে চেয়েছেন, ট্রেনের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে আলশোলা, জং ধরা এসি কামরার দরজা, অপরিষ্কার কোচ। ওই যাত্রীর অভিযোগ, ট্রেনের বাথরুম থেকে শুরু করে বসার জায়গা, খাওয়ার জায়গা, সর্বত্র আরশোলার অবাধ বিচরণ। এসি চললেও দরজার ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে হওয়া ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য নেই বললেই চলে।

যাত্রীর বক্তব্য, এসি কোচ ও স্লিপার কোচের মধ্যে ভাড়ার তফাৎ অনেকটা থাকলেও, পরিষেবা বা যাত্রী স্বাচ্ছন্দ্যের মধ্যে পার্থক্য খুব একটা নেই। যে সকল যাত্রীরা আপার বার্থে সফর করছিলেন, তারাও এসির ঠান্ডা হাওয়া থেকে খুব একটা পাচ্ছিলেন না বলে অভিযোগ করা হয়েছে। লোয়ার বার্থের যাত্রীদের অবস্থা নাকি আরো আরো শোচনীয়।

আরও পড়ুন: নতুন বছর থেকে ১৮টি ট্রেনের ভাড়া কমাবে রেল, দেখুন তালিকা

গুরুতর অভিযোগ যাত্রীর

ট্রেনের বাথরুমের অবস্থাও খুব একটা ভালো ছিল না বলে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী। তাঁর মতে, বাথরুম সহ কামরার একাধিক জায়গা থেকে চুঁইয়ে পড়ছিল জল, রেলে উপস্থিত কর্মীদের একাধিকবার অভিযোগ জানিয়েও নাকি লাভ হয়নি। কর্মীরা এসে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, তাদের চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। ভিডিওর মাধ্যমে রাখা বক্তব্য অনুযায়ী, রেল কর্মীরা বেঙ্গালুরু – হাওড়া দুরন্ত এক্সপ্রেসের এই দুর্দশার ব্যাপারে অবগত এবং তাঁরা তাঁদের ঊর্ধ্বতন কর্তাদের জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করা হয়েছে।

যাত্রীর আরো দাবি, ভুবনেশ্বর স্টেশন থেকে রেলের কয়েকজন কর্মী এসে কামোয়া একাধিক ছবি তুলে নিয়ে যাওয়ার পরেও লাভের লাভ কিছু হয়নি। অতএব, একপ্রকার বাধ্য হয়েই রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এই পোস্ট। রাজধানী, শতাব্দী ও বন্দে ভারত এক্সপ্রেসের মতো দুরন্ত এক্সপ্রেস দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন। উন্নত পরিষেবা ও আরামদায়ক যাত্রার জন্য অনেকেই কিছু বাড়তি অর্থের বিনিময়ে প্রিমিয়াম ট্রেনের টিকিট কেটে থাকেন। এখন প্রিমিয়াম ট্রেনের হালই যদি হয় বেহাল, তাহলে যে প্রশ্ন উঠবেই সে কথা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment