=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দ্বিতীয় ওয়ানডেতে জিতবে ভারত? ওয়েলিংটন স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার রেকর্ড কেমন দেখুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে ভারত (Team India)। বিরাট কোহলিদের প্রথম ম্যাচটি অকল্যান্ডের মাঠে হলেও আগামী 7 নভেম্বর, দুই দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ওয়েলিংটন স্টেডিয়ামে। যেই মাঠে আজ পর্যন্ত মোট 4টি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত। যার মধ্যে দুটিতে জিতলেও বাকি দুটির একটিতে হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই চার ম্যাচের প্রত্যেকটিতেই ভারতের প্রতিপক্ষ হয়েছিল নিউজিল্যান্ড।

দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারবে ভারত?

এর আগে শেষবারের মতো 2019 সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটন স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। সেটাও নিউজিল্যান্ডের বিরুদ্ধেই। এই মাঠে ভারত প্রথম বারের মতো ওয়ানডে ম্যাচ খেলেছিল 2003 সালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে দুই উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর 2009 সালে দ্বিতীয় ম্যাচটি পরিত্যাক্ত হয়েছিল বৃষ্টির কারণে। ফলে ভারত বনাম নিউজিল্যান্ডের সেই ম্যাচের ফলাফল ঘোষণা হয়নি।

2014 সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটন স্টেডিয়ামে কিউই ব্রিগেডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলেছিল ভারতীয় দল। সেই ম্যাচে ভারত হেরেছিল 87 রানের বিরাট ব্যবধানে। সেই ম্যাচের পর 2019 সালে শেষবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলে মেন ইন ব্লু, সেই আসরে 35 রানের ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারতের ছেলেরা। কাজেই রেকর্ড যা বলছে তাতে ওয়েলিংটন স্টেডিয়ামে ভারত খুব একটা পিছিয়ে নেই। এখন দেখার শেষ পর্যন্ত 7 নভেম্বর কোন দিকে গড়ায় ম্যাচের চাকা।

আরও পড়ুন: পরপর দুই গোল করে কামব্যাক, তাও বাংলাদেশের মাটিতে ভারতের কাছে হারল পাকিস্তান

প্রসঙ্গত, ওয়েলিংটন স্টেডিয়ামে যদি নিউজিল্যান্ড দলের রেকর্ড দেখা যায় সেক্ষেত্রে এই মাঠে আজ পর্যন্ত মোট 30টি ওয়ানডে ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। যার মধ্যে 17টিতে জয় এবং 11টি ম্যাচে হারতে হয়েছে ব্ল্যাক ক্যাপসদের। এছাড়া বৃষ্টির কারণে বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছিল। কাজেই নিজেদের রেকর্ড বজায় রাখতে ভারতের বিরুদ্ধে আসন্ন ম্যাচে জেতার আপ্রাণ চেষ্টা করবে কিউইরা।

Leave a Comment