=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“পুলিশ ছাড়া একটু ঘুরে দেখান” অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ অগ্নিমিত্রার

আনিষা চৌধুরী, কলকাতা: সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এমনকি পুলিশ প্রশাসনকেও হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তাঁকে। অভিষেকের (Abhishek Banerjee) সেই মন্তব্য ঘিরেই এবার পাল্টা সরব হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। নেত্রীর বক্তব্য, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছোড়ার আগে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হওয়া উচিত তৃণমূল সাংসদের।

কী বললেন অগ্নিমিত্রা পাল?

অভিষেককে নিশানা করে অগ্নিমিত্রা বলেন, “অভিষেকবাবু, আপনি আমাদের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন! আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পুলিশ ছাড়া একটু ঘুরে দেখান। আপনি ভুলে যাচ্ছেন, এর আগেও কয়েকবার বেরিয়ে জনরোষের মুখে পড়েছেন।” নিজের বক্তব্যে অভিষেকের নিরাপত্তা এবং সাধারণ মানুষের ক্ষোভের প্রসঙ্গ তুলে ধরেছেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, এর আগেও জনসমক্ষে বেরিয়ে অভিষেককে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই ধরনের ডায়লগ সিনেমায় ভালো লাগে। প্রকাশ্যে এমন চ্যালেঞ্জ না করাই ভালো।”

এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও সরাসরি নিশানা করেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগেও দু’বার মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন। সেই প্রসঙ্গ টেনেই মমতাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অগ্নিমিত্রার কথায়, “আমি মমতা ব্যানার্জিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি। মমতা দি, পশ্চিমবঙ্গের যেকোনও জায়গা থেকে কাউন্সিলর পদে একটি টিকিট নিয়ে জিতে দেখান। তারপর আপনার ভাইপোকে বলবেন রাস্তায় দাঁড়িয়ে সিনেমার মতো ডায়লগ দিতে।” অর্থাৎ, বিধানসভা নির্বাচনের রাজনৈতিক লড়াইয়ের বাইরে এবার পুরভোটের ময়দানেও নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেত্রী।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাজ্যের পুরসভা এবং কাউন্সিলরদের ভূমিকা নিয়েও রাজনৈতিক তরজা চলছে। পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পুরসভায় প্রশাসনিক কাজকর্ম এবং নাগরিক পরিষেবা নিয়ে সরব হয়েছেন অগ্নিমিত্রা। অন্যদিকে, অভিষেক ব্যানার্জির সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং মুখ্যমন্ত্রীকে ঘিরে তাঁর আক্রমণ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। এর মধ্যেই মমতা ব্যানার্জিকে কাউন্সিলর পদে জিতে দেখানোর চ্যালেঞ্জ দিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন: সোম থেকেই ফের হাওয়া বদল, ভাইফোঁটাতেও হবে বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

সব মিলিয়ে অভিষেক ব্যানার্জির চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ এবং মমতা ব্যানার্জিকে নিয়ে অগ্নিমিত্রার মন্তব্যে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি। অগ্নিমিত্রা পালের এই চ্যালেঞ্জ কি গ্রহণ করবেন অভিষেক? শাসক ও বিরোধী শিবিরের এই বাকযুদ্ধ আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment