=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দীপাবলি উপলক্ষে ৮০০০ টাকা দিচ্ছে মোদী সরকার? জানুন আসল সত্যি

আনিষা চৌধুরী, কলকাতা: দীপাবলি (Diwali) মানেই আলোর উৎসব, আনন্দ আর পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটানো। এই উৎসবের মরশুমে বাড়তি কিছু টাকা হাতে এলে আনন্দ যে আরও কয়েক গুণ বেড়ে যায়, তা বলাই বাহুল্য। আর সেই সুযোগেই যদি কেন্দ্রের তরফে মেলে বিশেষ আর্থিক সুবিধা, তাহলে তো কথাই নেই! কিন্তু সত্যিই কি দীপাবলি উপলক্ষে দেশের প্রতিটি নাগরিককে ৮০০০ টাকা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই একটি দাবি ঘিরে শুরু হয়েছে চর্চা।

সত্যিই কি ৮০০০ টাকা দিচ্ছেন নরেন্দ্র মোদি?

বিষয়টি হল, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, দীপাবলি উপলক্ষে দেশের সমস্ত নাগরিককে ৮০০০ টাকা করে দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি, সেই টাকা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার পরামর্শও দেওয়া হচ্ছে। কিন্তু এই দাবির কোনও সত্যতা নেই। সম্পূর্ণ ভুয়ো এই পোস্টের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই এমন কোনও বার্তা দেখলেই সতর্ক হন। লোভের বশে ভুল করেও দেওয়া লিঙ্কে ক্লিক করবেন না।

এই ধরনের ভুয়ো লিঙ্কে ক্লিক করলে প্রতারকরা বিভিন্নভাবে আপনার ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। অনেক সময় ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, কার্ডের নম্বর, পাসওয়ার্ড কিংবা ওটিপি চাওয়া হয়। অসতর্ক হয়ে সেই তথ্য দিয়ে ফেললে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। শুধু তাই নয়, প্রতারণার মাধ্যমে আপনার মোবাইল বা অন্যান্য ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নেওয়া হতে পারে। তাই কোনও সরকারি সুবিধার নামে অচেনা লিঙ্কে ক্লিক করা বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

ভাইরাল হওয়া পোস্টে একটি সন্দেহজনক লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে ৮০০০ টাকা পাওয়ার দাবি করা হচ্ছে। পাশাপাশি পোস্টে এমন কথাও লেখা রয়েছে যে, ইতিমধ্যেই অনেকে নাকি নিজেদের প্রাপ্য টাকা পেয়ে গিয়েছেন। এভাবেই মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে তাঁদের লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করা হচ্ছে। মূলত সরকারি প্রকল্পের নাম ও প্রধানমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই প্রতারকদের উদ্দেশ্য। মনে রাখবেন, এটি কোনও সরকারি ওয়েবসাইটের লিঙ্ক নয়। তাই কোনওভাবেই এই লিঙ্কে প্রবেশ করবেন না।

বর্তমানে সাইবার অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটকে হাতিয়ার করে প্রতারকরা প্রতিদিনই নতুন নতুন কৌশলে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করছে। কখনও সরকারি প্রকল্পের নাম করে, কখনও পুরস্কার বা নগদ অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল ছড়ানো হচ্ছে। তাই কোনও পোস্ট বা মেসেজ বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করুন। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না এবং কাউকে নিজের ব্যাঙ্কের তথ্য বা ওটিপি দেবেন না।

আরও পড়ুন: গড়িয়ায় লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে খুনের অভিযোগ! গ্রেফতার প্রেমিকা ও তাঁর মা

তবে ভুল করে এমন কোনও লিঙ্কে ক্লিক করে প্রতারণার শিকার হলে দেরি না করে দ্রুত নিজের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন এবং আর্থিক প্রতারণার ক্ষেত্রে ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানান। পাশাপাশি সরকারি সাইবার ক্রাইম পোর্টাল www.cybercrime.gov.in-এ অভিযোগ নথিভুক্ত করুন। দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে আর্থিক ক্ষতি আটকানো সম্ভব হতে পারে।

Leave a Comment