=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতকে এড়িয়ে এবার পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গেলেন বাংলাদেশের ৩৪ জন সরকারি কর্মকর্তা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ভারতকে এড়িয়ে পাকিস্তানকে (Pakistan) বিকল্প হিসেবে বেছে নিল বাংলাদেশ (Bangladesh)! কাছের প্রতিবেশীর বদলে সুদূর পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গেলেন ওপার বাংলার 34 জন সিনিয়র সরকারি কর্মকর্তা। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব পদমর্যাদার এই কর্মকর্তারা লাহোরের ন্যাশনাল স্কুল অফ পাবলিক পলিসিতে দু সপ্তাহের জন্য এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন।

পাকিস্তানে প্রশিক্ষণ নেবেন বাংলাদেশের সরকারি কর্মকর্তারা

গতকাল অর্থাৎ রবিবার, পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হন ওপার বাংলার সরকারি কর্মকর্তারা। এদিন তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এরই মধ্যে ঢাকার পাক হাইকমিশনারের তরফে বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে। ইমরান হায়দার জানিয়েছেন, এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রধান লক্ষ্য, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞতার লেনদেন বাড়ানো।

এখানেই শেষ নয়, দুই দেশের মধ্যে শিক্ষা থেকে শুরু করে বিজ্ঞান, বাণিজ্য, সংস্কৃতি, মিডিয়া এবং ডিজিটাল গভর্ন্যান্সের মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর এই বিশেষ কর্মসূচির অন্যতম বড় লক্ষ্য। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ওই হাইকমিশনার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের গত বছরের আগস্ট মাসের ঢাকা সফরের সময় ঘোষিত পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের কথা উল্লেখ করে বলেন, 2026 সালে 170 জন বাংলাদেশি শিক্ষার্থী  পাকিস্তানের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদান করেছেন। আরও 20 জন শীঘ্রই সেখানে যোগদান করবেন।

আরও পড়ুন: ১৮ বছরে পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে, বয়স জালিয়াতির অভিযোগ আলি রাজার বিরুদ্ধে

প্রসঙ্গত, বাংলাদেশের সাথে পাকিস্তানের প্রশাসনিক যোগাযোগ এটাই নতুন নয়। এর আগে গত মে মাসে 12 জন সিনিয়র বাংলাদেশি কর্মকর্তার একটি দল পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন। এবার দ্বিতীয় দফায় বাংলাদেশের 34 জন সরকারি কর্মকর্তার দল প্রশিক্ষণ নিতে গেলেন। অনেকেই মনে করছেন, ভারতকে এড়িয়ে পাকিস্তানের সাথে সখ্যতা ও অন্যান্য ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

Leave a Comment