=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জানেন, ভাইফোঁটা দেওয়ার সময় কেন বাঁ হাতের কনিষ্ঠা আঙুল ব্যবহার করা হয়?

প্রীতি পোদ্দার, কলকাতা: দীপাবলি কালীপুজোর (Kali Puja 2026) পরে সকলে যে উৎসবটির জন্য অপেক্ষা করে থাকে, সেটি হল ভাইফোঁটা। প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা (Bhai Phonta 2026) পালন করা হয়ে থাকে। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় এইদিন। কিন্তু অনেকেই জানেন না এই ফোঁটা দেওয়ার সময় কেন বাঁ হাত ও কড়ে আঙুলই ব্যবহার করা হয়, চলুন সম্পূর্ণটা আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক বিস্তারিত।

যম যমুনার মাধ্যমেই শুরু হয়েছিল ফোঁটা

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই ভাইফোঁটার সঙ্গে জুড়ে রয়েছে যম-যমুনার গল্প। এইদিনেই নাকি বোন যমুনার ঘরে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন যম এবং তাঁর হাতে ফোঁটা নিয়ে এসেছিলেন। আবার সেই দিনে বোন যত্ন করে নিজের হাতে দাদাকে খাইয়ে ছিলেন। বোনের হাতের রন্ধনের স্বাদে এবং আতিথেয়তায় তিনি এতটাই মুগ্ধ হয়ে যান যে যম তারপর এই দিনেই যমদ্বিতীয়া বা ভাতৃদ্বিতীয়া প্রচলন করেন। দিদি বা বোনেরা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন।

কেন কড়ে আঙুল দিয়ে ফোঁটা দেওয়া হয়?

ভাইফোঁটার দিন ভাইদেরকে আসনে বসিয়ে দিদি বা বোনেরা শুরুতে প্রদীপশিখা, ধান-দূর্বা, আতপ চাল ও পান দিয়ে বরণ করা হয় ভাইদের। তার পরে বাঁ হাতের কনিষ্ঠা বা কড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। আসলে বিশ্বাস করা হয় যে হাতের পাঁচটি আঙুলের মধ্যে কনিষ্ঠা বা কড়ে আঙুল হল আকাশের প্রতীক। আর ভাই ও বোনের সম্পর্ক আকাশের মতোই অসীম ও অনন্ত। তাই সেই কারণে আকাশের প্রতীক হিসেবে বাঁ হাতের কড়ে আঙুল দিয়েই ফোঁটা দেওয়ার রীতি মেনে চলা হয়।

আরও পড়ুন: জানেন কেন পালিত হয় গোবর্ধন পুজো? রইল ৫৬ ভোগের রহস্য

পৌরাণিক কাহিনী অনুযায়ী এই ভাতৃ দ্বিতীয়ার সঙ্গে জড়িত আছে শ্রীকৃষ্ণ সুভদ্রার আখ্যান। নরকাসুরকে বধ করার পরে তাঁর বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন। সেই সময়ে সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দিয়েছিলেন। তাই অনেকে মনে করেন সেই থেকেই নাকি ভাইফোঁটার উৎপত্তি হয়েছে। চলতি বছর, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এ বছর শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১০ নভেম্বর, মঙ্গলবার, দুপুর ২টো ২ মিনিট থেকে পরের দিন ১১ নভেম্বর বুধবার, দুপুর ৩টে ৫৪ মিনিটে।

Leave a Comment