=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভাতারে কালীমন্দির থেকে তুলে নিয়ে গিয়ে ৮ বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার আসার পর ধর্ষণ কাণ্ডে এনকাউন্টারের সংখ্যা দাঁড়িয়েছে ৪। সোমবার সকালেই রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনের মূল অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে। তবে এরই মধ্যে ঘটল ন্যক্কারজনক ঘটনা। ফের ধর্ষণ রাজ্যে। এবারের ঘটনা পূর্ব বর্ধমানে। ভাতারের (Bhatar) এক কালী মন্দির থেকে প্রথম শ্রেণিতে পড়া মাত্র ৮ বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে খবর। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ।

ফের রাজ্য ধর্ষণের ঘটনা

রবিবার কেটে গিয়েছে দীপাবলি। তবে কালীপুজোর পরদিনই ঘটল এই নারকীয় ঘটনা। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের ভাতারে স্থানীয় এক কালী মন্দিরের সামনে কয়েকজন বাচ্চা ছেলেমেয়েদের সঙ্গে খেলা করছিল ওই ৮ বছরের নাবালিকা। তবে সেখান থেকেই মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয় মাঠের মাঝে। সেখানেই জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী রানা মণ্ডল নামে বছর ২৬-র এক যুবক। ইতিমধ্যেই যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলে তাঁকে আটক করা হয়েছে।

শিশুকন্যার দূর সম্পর্কের এক দাদুর নজরে পড়ার পর প্রকাশ্যে আসে এই ঘটনা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। অসুস্থ মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজের ট্রান্সফার করা হয়েছে। এ বিষয়ে দূর সম্পর্কের দাদু বলেন, “ওই মাঠের মাঝে একটা বাগান রয়েছে। সেখানে বেল পাতা পাড়তে গিয়ে আমার চোখে পড়ে ওর উপর রানা নির্যাতন চালাচ্ছে। এই অবস্থায় আমি বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসি।” পাশাপাশি নির্যাতিতার ঠাকুমা জানিয়েছেন, “পাড়ার একজনের নজরে না পড়লে এই অমানুষটা আমাদের মেয়েটাকে মেরে দিত। অভিযুক্তের শাস্তি চাই।”

আরও পড়ুন: নিজেদের জীবন নষ্ট করছে! দীপাবলির পর কাদের উপর ‘রেগে লাল’ অভিজিৎ দীপকে?

যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিজেই বলেছেন, ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের হাত খুলে দেওয়া হয়েছে। পুলিশের যা মনে হয়, তাই করবে। তবে তা সত্ত্বেও রাজ্যে ফের ধর্ষণের ঘটনা। এ বিষয়ে বিজেপিকে চরম কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “একটি শিশুর বইখাতা নিয়ে যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে তাঁকে ভয়াবহ নৃশংসতার শিকার হতে হচ্ছে। এর দায় কার? গত কয়েক মাসে ২৫০০-র বেশি ধর্ষণ, ৬০০টির বেশি খুন এবং ৩৪ হাজারের বেশি গুরুতর অপরাধের যে পরিসংখ্যান সামনে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। বিজেপি কর্মীদের হাতে পুলিশ আক্রান্ত হচ্ছে। জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা হচ্ছে। নারী ও শিশুদের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ অপরাধের অভিযোগ সামনে আসছে।”

Leave a Comment