=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দীপাবলি শেষ, UPI পেমেন্টে কি এবার সত্যিই কাটবে এক্সট্রা চার্জ?

আনিষা চৌধুরী, কলকাতা: ইউপিআই (Unified Payments Interface) পেমেন্ট নিয়ে গত কয়েক মাস ধরেই তৈরি হয়েছে বিতর্ক। ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এবার থেকে কি অতিরিক্ত চার্জ দিতে হবে? এই প্রশ্ন ঘিরেই উদ্বেগ তৈরি হয়েছিল সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে। কারণ, এতদিন ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে কোনও অতিরিক্ত মার্চেন্ট চার্জ ছিল না। তবে এবার সেই নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India)। কিন্তু কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?

কী সিদ্ধান্ত নিল NPCI?

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর থেকেই এই নতুন নিয়ম চালুর কথা ছিল। কিন্তু উৎসবের মরসুমে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হোক, তা চাইছিল না NPCI। দীপাবলির আগে কেনাকাটা ও ব্যবসার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। সেই সময় নতুন চার্জ চালু হলে ব্যবসায়ীদের সমস্যা হতে পারে বলে আশঙ্কা ছিল। তাই ১৩ অক্টোবর UPI ও সার্ভিসেস স্টিয়ারিং কমিটি (Services Steering Committee)-র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দীপাবলির পর থেকে এই নিয়ম কার্যকর করা হবে। তবে নতুন নিয়ম চালুর নির্দিষ্ট দিন পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছিল। উৎসব শেষ হতেই ফের UPI চার্জ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

ঠিক কী নিয়ম চালু হতে চলেছে?

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট মার্চেন্ট বা ব্যবসায়ীদের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে ০.৪ শতাংশ হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) দিতে হবে। অর্থাৎ, কোনও গ্রাহক দোকানে UPI-র মাধ্যমে ১০,০০০ টাকা পেমেন্ট করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর উপর ৪০ টাকা MDR ধার্য হতে পারে। তবে এই চার্জের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা। ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এই সীমা কার্যকর হবে। অন্যদিকে, রেল, টেলিকম, বিমা, জ্বালানি ও কৃষি উপকরণের মতো কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি পেমেন্টে ৫ টাকা ফ্ল্যাট MDR ধার্য করার নিয়ম রয়েছে।

এছাড়াও সব ধরনের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে না। মূলত নির্দিষ্ট Person-to-Merchant (P2M) লেনদেনগুলিই এই চার্জের আওতায় আসবে। অন্যদিকে, ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত লেনদেন, যেমন মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ ও স্টকব্রোকারদের ক্ষেত্রে ০.০২ শতাংশ MDR নির্ধারণ করা হয়েছে, যার সর্বোচ্চ সীমা ৩০০ টাকা। সরকারি তথ্য অনুযায়ী, মোট মার্চেন্ট UPI লেনদেনের প্রায় ৯৬ শতাংশই এই নতুন চার্জের বাইরে থাকবে। পাশাপাশি, মাসে UPI QR কোডের মাধ্যমে ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট গ্রহণকারী যোগ্য ছোট ব্যবসায়ীরাও MDR থেকে ছাড় পাবেন।

আরও পড়ুন: এনকাউন্টার হবেন অভিষেকের PA সুমিত রায়? স্ত্রীয়ের আবেদন খারিজ করে জানাল হাইকোর্ট

তবে এই নিয়মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সাধারণ গ্রাহকদের সরাসরি কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। MDR মূলত টাকা গ্রহণকারী ব্যবসায়ী বা মার্চেন্টের উপর ধার্য করা হবে, যিনি পেমেন্ট প্রসেসিংয়ের জন্য এই চার্জ দেবেন। ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে টাকা পাঠানোর ক্ষেত্রেও কোনও অতিরিক্ত চার্জ বসবে না। অর্থাৎ, বন্ধু বা পরিবারের কাউকে UPI-তে টাকা পাঠালে আগের মতোই বিনামূল্যে লেনদেন করা যাবে। এমনকি, ২,০০০ টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্টও MDR-এর আওতার বাইরে থাকবে। কেন্দ্রীয় সরকারের তরফে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ব্যবসায়ীরা এই চার্জের বোঝা গ্রাহকদের উপর চাপিয়ে না দেন। UPI অ্যাপগুলিকেও কোনও অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি বা গোপন চার্জ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

Leave a Comment