=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩,০০০ কোটি টাকা বিনিয়োগ! পরিকল্পনা সম্পূর্ণা ইমাজিনের পাঁচ মেগা প্রকল্প, কোথায় কোথায়?

আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যের আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে, ও রাজ্যের জনগণকে বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনতে বিভিন্ন ক্ষেত্রে নতুন শিল্প ও পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে উৎপাদন শিল্প এবং পর্যটন ক্ষেত্রেও এই নতুন উদ্যোগ বহু মানুষের জীবনে কর্মসংস্থানের পথ খুলে দিতে পারে। এই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের (West Bengal) পাঁচটি জায়গায় একাধিক বড় প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করেছে সম্পূর্ণা ইমাজিন (Sampurna Imagine Plans)।

কী কী পরিকল্পনা নেওয়া হচ্ছে?

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। স্বাস্থ্য পরিষেবা, উৎপাদন শিল্প, মৎস্যচাষের সঙ্গে যুক্ত পরিকাঠামো এবং পর্যটন ক্ষেত্রে এই বিনিয়োগের প্রস্তাব রয়েছে। পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

  • প্রস্তাবিত পাঁচটি প্রকল্পের মধ্যে দুর্গাপুরে প্রায় ৪৫০ বিঘা জমিতে ১,৪০০ কোটি টাকা ব্যয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে।
  • বারাসত হাইওয়ের পাশে ৩০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হতে চলেছে সর্ষের তেল উৎপাদন কেন্দ্র।
  • কাকদ্বীপে ১২ বিঘা জমিতে মাছ ধরা ও ট্রলার তৈরির কারখানা গড়ে তোলার প্রস্তাব রয়েছে।
  • মায়াপুরে ৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আয়ুর্বেদিক হাসপাতাল ও গবেষণা কেন্দ্র।
  • অন্যদিকে, কুলপিতে প্রায় ৫০০ বিঘা জমিতে ৪০০ কোটি টাকা বিনিয়োগে ইকো-ট্যুরিজম পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর হলেন সন্দীপ পাল। সংস্থার তরফে জানানো হয়েছে, এর আগে টাটা এবং সিমপ্লেক্সের মতো সংস্থার সঙ্গেও কাজ করেছে তারা। সন্দীপ পালের বক্তব্য, এই বিনিয়োগের অন্যতম উদ্দেশ্য কর্মসংস্থান তৈরি করা এবং স্থানীয় উদ্যোগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরও শক্তিশালী করা।

আরও পড়ুন: মাত্র ৯০ মিনিটেই চলে যান সিকিম! শুরু হল সেবক-রংপো রেলপথে ট্রায়াল রান

পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, উৎপাদন শিল্প, মৎস্য পরিকাঠামো এবং পর্যটনের বিকাশের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment