=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রেশনে কতদিন মিলবে পুজো স্পেশাল প্যাকেজ? জানাল খাদ্য দফতর

অনন্যা সরকার, কলকাতা: দুর্গাপূজো উপলক্ষে রাজ্য সরকার রেশনে একটি পূজো স্পেশাল প্যাকেজ (Puja Special  Ration Package) চালু করেছিল। এই প্যাকেজে দেওয়া হচ্ছে চিনি, ময়দা এবং সুজি। প্যাকেজটি অক্টোবরের মাঝামাঝি সময়ে বিতরণ করা শুরু হয় এবং প্রাথমিকভাবে ঠিক হয় ১৭ নভেম্বর পর্যন্ত এটি বিতরণ করা হবে। তবে, দুর্গাপূজো পরবর্তী পর্যালোচনা সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয় যে, ৭ নভেম্বরের মধ্যেই বিতরণ সম্পন্ন করতে হবে। দুটি সময়সীমার পার্থক্যের কারণে রেশন ডিলারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে এবার সব বিভ্রান্তি কাটিয়ে সরকারের তরফে ঘোষণা করা হলো ১৭ তারিখই এই পূজো স্পেশাল রেশন প্যাকেজ বিতরণ কর্মসূচির শেষ দিন। 

পুজো স্পেশাল প্যাকেজ বিতরণের শেষ দিন ঘোষণা

পুজোর প্যাকেজ দেওয়ার শেষ দিন নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কারণ অক্টোবরের শেষ নাগাদও ময়দা, চিনি ও সুজির মতো সামগ্রীগুলোর একটি অংশ উপভোক্তাদের কাছে পৌঁছায়নি, বিশেষ করে সিংহভাগ সুজি তখনও বিতরণ করা বাকি ছিল। এই পরিস্থিতিতে, রেশন ডিলারদের সংগঠন খাদ্য সচিব জগদীশ প্রসাদ মিনাকে চিঠি লিখে জানতে চায় যে, ৭ নভেম্বরের পর কী পদ্ধতি অনুসরণ করা হবে? এই কর্মসূচি আর চালিয়ে যাওয়া যাবে কিনা। 

ছুটির কারণে সরকারি দফতরগুলো বর্তমানে বন্ধ থাকলেও, খাদ্য দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডিলারদের সংগঠনকে বার্তা পাঠিয়ে স্পষ্ট করেন যে, সভার কার্যবিবরণীতে একটি ভুল হয়েছিল এবং তা সংশোধন করে নেওয়া হবে। তাই তারা পূজোর প্যাকেজ বিতরণের কাজ ১৭ নভেম্বর পর্যন্ত চালাতে পারেন।

আরও পড়ুন: ১৫ হাজার নতুন দুর্গাপুজো, ৬ হাজার কালীপুজো! ‘বদলের বাংলায় ফিরেছে ধর্মীয় স্বাধীনতা‘

তবুও, এ নিয়ে ডিলারদের মধ্যে উদ্বেগ থেকেই যাচ্ছে। ১৭ নভেম্বরের পর অবশিষ্ট সামগ্রীগুলোর কী হবে? দীর্ঘ সময় গুদামে পড়ে থাকলে পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে – এমনকি কিছু জায়গায় খাবার নষ্ট হতে শুরুও করেছে। যেহেতু ডিলারদের এই পণ্যগুলোর মূল্য অগ্রিম পরিশোধ করতে হয়েছিল, তাই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু আশঙ্কা প্রকাশ করেছেন যে, বিক্রি না হওয়া পণ্য মজুদ হয়ে পড়ে থাকলে ডিলাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই পরিস্থিতিতে, খাদ্য দফতরের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তা না হলে রেশন ডিলারদের আর্থিক ক্ষতির ঝুঁকি বেড়ে যাবে।

Leave a Comment