=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গাজায় হামলার শাস্তি, ইজরায়েলের নাগরিকদের জন্য চিরতরে দরজা বন্ধ করার পথে মালদ্বীপ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইজরায়েলের (Israel) নাগরিকদের বড় ধাক্কা দিতে চলেছে মালদ্বীপ (Maldives)। ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটি এবার ইজরায়েলি পাসপোর্টধারীদের উপর দেশে প্রবেশের ক্ষেত্রে থাকা নিষেধাজ্ঞাকে স্থায়ী করতে চলেছে। স্বয়ং এই উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকার। সেই মর্মে, ইতিমধ্যেই মালদ্বীপের পার্লামেন্টে পেশ করা হয়েছে এই সংক্রান্ত বিল। সেক্ষেত্রে প্রস্তাবটি কার্যকর হয়ে গেলে ভবিষ্যতে পরিস্থিতি বদলালেও ইজরায়েলের পাসপোর্টধারীরা মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না।

মালদ্বীপের নতুন বিলে ঠিক কী বলা হয়েছে?

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মইজ্জু একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আগে ইজরায়েলের নাগরিকদের মালদ্বীপে প্রবেশের বিষয়টি গাজা পরিস্থিতির সাথে যুক্ত ছিল। এর অর্থ ওই পরিস্থিতি পরিবর্তন হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ ছিল। তবে মালদ্বীপের পার্লামেন্টে যে নতুন বিল পেশ করা হয়েছে তাতে সেই শর্ত তুলে দেওয়া হচ্ছে। এর ফলে ইজরায়েলের পাসপোর্ট রয়েছে এমন কোনও ব্যক্তিই মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না। ভবিষ্যতে পরিস্থিতি বদলে গেলেও এই বিল পাস হলে সেই নিষেধাজ্ঞা বহাল থাকবেই।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঠিক কোন কারণে এমন সিদ্ধান্ত নিল মালদ্বীপ সরকার? অনেকেই মনে করছেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মইজ্জু। এমনিতেও, প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট জানিয়েছেন, ফিলিস্তিনিদের প্রতি ইজরায়েলের কর্মকাণ্ড মেনে নেবে না মালদ্বীপ। সেই মতোই, এর আগে গত বছর এপ্রিল মাসে মালদ্বীপ সরকার ইজরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞাই স্থায়ী এবং শর্তহীন হতে চলেছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দিল্লির কূটনৈতিক চাল! বিশ্ব বাণিজ্যের স্বার্থে ৩ দফা প্রস্তাব ভারতের

সম্পত্তি কেনা বেচাতেও নিষেধাজ্ঞা?

প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিতে শুধু প্রবেশের উপর নিষেধাজ্ঞা নয় সেই সাথে ইজরায়েলি নাগরিক ও ইজরায়েল-নিয়ন্ত্রিত সংস্থার মালদ্বীপে সম্পত্তি কেনা বা রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আনার প্রস্তাব দিয়েছে মালদ্বীপ সরকার। এমনকি দ্বৈত নাগরিকত্ব থাকা ইজরায়েলিদের ক্ষেত্রেও বিনিয়োগের সময় পরিচয় যাচাই করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে বলাই যায়, ইজরায়েলের বাসিন্দাদের ক্ষেত্রে যথেষ্ট কঠোর মালদ্বীপ প্রশাসন।

Leave a Comment