=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আদিবাসীর আঁধার কাটিয়ে উন্নয়নের আলো, মডেল গ্রাম হতে চলেছে খড়গপুরের কুলি

আনিষা চৌধুরী, কলকাতা: গ্রামাঞ্চলের পরিকাঠামো ও জীবনযাত্রার মান উন্নত করতে একাধিক পরিকল্পনার উপর জোর দেওয়া হচ্ছে। গ্রামের মানুষের উন্নয়নে তাদের কাছে পানীয় জল, উন্নত রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সেই ভাবনা থেকেই পিছিয়ে থাকা জনপদগুলিকে আদর্শ গ্রাম (Model Village) হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার সেই উদ্যোগের আওতায় উন্নয়নের লক্ষ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে খড়গপুর মহকুমার নারায়ণগড় ব্লকের বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের কুলি (Kuli) গ্রাম।

কী কী উদ্যোগ নেওয়া হয়েছে?

পশ্চিম মেদিনীপুরের এই জনপদ মূলত আদিবাসী অধ্যুষিত। দীর্ঘদিন ধরেই নানা পরিকাঠামোগত সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় এখানকার বাসিন্দাদের। কোথাও কাঁচা রাস্তা, কোথাও আবার পর্যাপ্ত পানীয় জলের অভাব, দৈনন্দিন জীবনযাত্রায় এমন একাধিক সমস্যার মুখোমুখি হতে হয় গ্রামবাসীদের। সেই পরিস্থিতি বদলে দিয়ে কুলিকে একটি উন্নত ও সাজানো গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

এই উদ্যোগের অগ্রগতি খতিয়ে দেখতে কালীপুজোর সময় গ্রাম পরিদর্শনে যান বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারী। গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের অভাব-অভিযোগ এবং প্রয়োজনের কথা সরাসরি শোনেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা’ বা PM-AJAY-এর আদর্শ গ্রাম প্রকল্পের আওতায় কুলির সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা তৈরি করা হচ্ছে। প্রকল্পের অনুমোদনের পর প্রয়োজনীয় কাজের রূপরেখা খতিয়ে দেখতেই এই সরেজমিন সমীক্ষা।

আদর্শ গ্রাম গড়ে তোলার পরিকল্পনা অবশ্য শুধুমাত্র কুলির ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার মাধ্যমে দেশের বিভিন্ন পিছিয়ে থাকা গ্রামে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, স্যানিটেশন এবং কর্মসংস্থানের সুযোগ উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ২০২১-২২ সাল থেকে এই কেন্দ্রীয় প্রকল্প চালু রয়েছে। গ্রামগুলির মৌলিক পরিষেবার ঘাটতি পূরণ করে সামগ্রিক সামাজিক ও আর্থিক উন্নয়ন ঘটানোই এই উদ্যোগের উদ্দেশ্য।

আরও পড়ুন: ১৫ হাজার নতুন দুর্গাপুজো, ৬ হাজার কালীপুজো! ‘বদলের বাংলায় ফিরেছে ধর্মীয় স্বাধীনতা’

কুলির উন্নয়নের পরিকল্পনায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। গ্রামের কাঁচা রাস্তা বদলে পাকা রাস্তা তৈরি, বিভিন্ন মোড়ে সৌরবিদ্যুৎ কিংবা বৈদ্যুতিক পথবাতি বসানো এবং পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গভীর নলকূপ ও সাবমার্সিবল পাম্প, নিকাশি নালা এবং স্বাস্থ্যসম্মত শৌচব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যোগ্য পরিবারের মাটির বাড়ি পাকা করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে কেবল গ্রামের পরিকাঠামোই বদলাবে না, কুলি গ্রামের আদিবাসী বাসিন্দাদের জীবনযাত্রার মানও উন্নত হবে।

Leave a Comment