=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিকিটে মিলবে ২৫% ছাড়, মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর

  1. আনিষা চৌধুরী, কলকাতা: যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের মেট্রো (Metro) কর্তৃপক্ষ। টিকিট কাটার দীর্ঘ লাইন কমানো থেকে শুরু করে ডিজিটাল পেমেন্টের সুবিধা, সবদিকেই জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্টেশনে টিকিট ভেন্ডিং মেশিন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছে। এবার যাত্রীদের জন্য আসছে নতুন স্মার্ট কার্ডের সুবিধা, যার মাধ্যমে মিলবে ভাড়ায় অবিশ্বাস্য ছাড়।

কী উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ?

মধ্যপ্রদেশের ভোপাল ও ইন্দোর মেট্রোয় আগামী ১২ নভেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC)। এই কার্ড ব্যবহার করে যাত্রীরা বারবার টিকিট না কেটেই মেট্রোয় যাতায়াত করতে পারবেন। স্টেশনে প্রবেশ এবং বেরোনোর সময় নির্দিষ্ট গেটে কার্ডটি ব্যবহার করলেই হবে। ফলে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে সময় নষ্ট করার ঝামেলাও অনেকটা কমবে।

এই কার্ড পাওয়ার জন্য যাত্রীদের মাত্র ৫০ টাকা দিতে হবে। তবে এই টাকা ফেরতযোগ্য নয়। ভোপাল ও ইন্দোরের মেট্রো স্টেশনগুলির টিকিট কাউন্টার থেকে কার্ড সংগ্রহ করা যাবে। কার্ড হাতে পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী তাতে টাকা রিচার্জ করে নেওয়া যাবে।

রিচার্জের জন্যও থাকছে একাধিক ব্যবস্থা। স্টেশনের টিকিট কাউন্টার, টিকিট ভেন্ডিং মেশিন (TVM) এবং MP Metro মোবাইল অ্যাপের মাধ্যমে কার্ডে টাকা ভরা যাবে। শুধু ভোপাল ও ইন্দোর নয়, দেশের যে সমস্ত মেট্রো নেটওয়ার্কে NCMC পরিষেবা চালু রয়েছে, সেখানেও এই কার্ড ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: পরেশরামের পর এবার শামিম? ভাইফোঁটার সকালে নিরাপত্তা প্রত্যাহার, আশঙ্কায় বিধায়ক!

সবচেয়ে বড় সুবিধা হল, ২০ টাকার বেশি নির্ধারিত ভাড়ার সিঙ্গল জার্নিতে এই কার্ড ব্যবহার করলে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। অর্থাৎ, যাতায়াতের খরচও কিছুটা কমবে। দুই শহরের মেট্রো যাত্রীদের জন্যই এই সুবিধা চালু হচ্ছে। নতুন এই ব্যবস্থায় টিকিট কাটার ঝামেলা দূর হওয়ার পাশাপাশি যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment