=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতের এই কালী মন্দিরের বিদ্যুৎ সরবরাহ করে প্রতিবেশী দেশ, জানেন কোথায় অবস্থিত?

অনন্যা সরকার, আলিপুরদুয়ার: দুটি দেশ, একটি মন্দির। আর সেই মন্দির ঘিরে গড়ে উঠেছে সম্প্রীতির এক অনন্য নজির। আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তের কাছে অবস্থিত ৭৬ বছরের পুরনো মাকরাপাড়া কালী মন্দিরটি (Makrapara Kali Temple) ভক্তদের কাছে শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, দুই দেশের মানুষের মধ্যে গড়ে ওঠা অনন্য বন্ধনেরও প্রতীক। এই মন্দিরটি মাকরাপাড়া চা বাগানে অবস্থিত এবং এর খুব কাছেই রয়েছে ভুটানের গোমতু জনবসতি। সীমান্তের ওপারে বসবাস করলেও ভুটানের বাসিন্দারা সারা বছর এই মন্দিরের রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা পালন করেন।

ভারত-ভুটান সম্প্রীতির নজির গড়েছে এই কালী মন্দির

ভুটানের গোমতুর একটি সিমেন্ট কারখানা মাকরাপাড়া কালী মন্দিরে সারা বছর বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। এই বিদ্যুতেই চলে মন্দিরের আলো, পাখা এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র। কালীপূজা ও দীপাবলির আগে ভুটানের বাসিন্দারা মন্দির সংস্কার ও মেরামতের জন্য সিমেন্ট, রং এবং প্রয়োজনীয় সামগ্রীও পাঠায়। মন্দির কমিটির সভাপতি কিশোর পারভিন জানিয়েছেন, মাকরাপাড়া চা বাগানের কর্তৃপক্ষ প্রতি বছর পূজোর আয়োজন করে। মন্দির কমিটির সভাপতি জানান, প্রতিবেশী দেশ থেকে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ায় মন্দির রক্ষণাবেক্ষণ ও উৎসব আয়োজন অনেক সহজেই হয়ে যায়।

উল্লেখ্য, ১৯৫০ সালে মাকরাপাড়ার বাসিন্দা ও ভুটানি ব্যবসায়ীদের উদ্যোগে এখানে প্রথম কালীপূজা শুরু হয়েছিল। মন্দিরের পুরোহিত সন্দীপ চক্রবর্তী বলেন, তাঁর ঠাকুরদা ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত এবং এখন পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে তিনি এই দায়িত্ব পালন করছেন। জলপাইগুড়ির চারু চরণ সান্যালের আমলেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানান তিনি।

আরও পড়ুন: দুঃস্থদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আবেদন শুরু, জানুন প্রক্রিয়া

এখানে দেবীর ‘দক্ষিণা কালী’ রূপের পূজা করা হয়। মন্দিরে পৌঁছতে ভক্তদের ৫১টি সিঁড়ি বেয়ে উঠতে হয়, যা ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে থাকা ৫১টি শক্তিপীঠের প্রতীক। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ভোর থেকেই পূজো শুরু হয়ে যায় এই মন্দিরে, চলে রাতভর। চণ্ডীপাঠ ও কালীপুজোর ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের পাশাপাশি দেবীকে বোয়াল মাছের বিশেষ পদ নিবেদন করা হয়। তার সাথে জ্বালানো হয় ১০৮টি প্রদীপ জ্বালানো। ৭৬ বছরের প্রাচীন এই মন্দিরে ৭ বছর আগে পশুবলি বন্ধ করা হয়েছে, তার বদলে এখন দেবীকে এক জোড়া নারকেল উৎসর্গ করা হয়।

শুধু হিন্দু ধর্মের মানুষরা নন, বিগত কয়েক দশক ধরে ভুটানের বৌদ্ধ ধর্মাবলম্বীরাও পরম ভক্তিভরে এই মন্দিরে মায়ের পূজো দেন। উত্তরবঙ্গের পাশাপাশি, ভুটানের থিম্পু, পারো ও গেলেফু এবং নেপালের কাঠমান্ডু ও পোখরা থেকেও ভক্তরা এখানে আসেন। আন্তর্জাতিক সীমানা থাকলেও মাকরাপাড়া কালী মন্দির দুই দেশের মানুষের আধ্যাত্মিক সংযোগ এবং সাংস্কৃতিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে।

Leave a Comment