=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কাশ্মীরে ডিউটি চলাকালীন জঙ্গিদের গুলিতে জখম বিষ্ণুপুরের শান্তনু, কেমন আছেন তিনি?

প্রীতি পোদ্দার, কলকাতা: ভাইফোঁটার আনন্দের মাঝে কাশ্মীরের কুলগামে বুধবার সন্ত্রাসবাদীদের হামলায় (Terrorist Attack In Kulgam) জখম হয়েছিল তিন সিআরপিএফ জওয়ান। আর এই তিনজনের মধ্যে ছিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র। ডিউটি চলাকালীন তিনি আক্রান্ত হন। বুধবার বিকেলে তাঁর এই গুলিবিদ্ধের খবর পৌঁছয় পরিবারের কাছে। যদিও তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাতে আঘাত (Bishnupur CRPF Jawan Injured) লেগেছে তাঁর। তবে আপাতত তিনি সুস্থ আছেন।

সন্ত্রাসবাদী হামলায় জখম বিষ্ণুপুরের জওয়ান

জানা গিয়েছে, বুধবার দুপুরে ডিউটি চলাকালীন জঙ্গিদের হামলার মুখে পড়েন বেশ কয়েকজন সেনা জওয়ান। সেনা জওয়ানরা পাল্টা প্রতিরোধ করেন। বেলা সাড়ে ৪টে নাগাদ শান্তনু চন্দ্র নিজে স্ত্রী নন্দিনীকে ফোন করে জানিয়েছিল যে তাঁদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তাঁর সঙ্গী হেড কনস্টেবল আহত হয়েছেন। তাঁকে নিয়ে তিনি হাসপাতালে যাচ্ছেন। কিন্তু এর ঘণ্টাখানেক পরেই সিআরপিএফের তরফে পুনরায় নন্দিনীকে ফোন করে জানানো হয় যে শান্তনুর হাতেও গুলি লেগেছে। তাঁকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর তাতেই ভয় পেয়ে যায় পরিবার।

সুস্থ আছেন জওয়ান

শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, সিআরপিএফ জওয়ান শান্তনু চন্দ্র এখন ভালো আছেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছেন। শান্তনুর বাবা তারাপদ বলেন, ‘‘প্রথমে খবর পেয়ে খুব ভেঙে পড়েছিলাম। পরে ছেলের সঙ্গে টেলিফোনে কথা হয়। ছেলে জানিয়েছে আঘাত তেমন গুরুতর নয়। এখন সে অনেকটাই ভাল আছে জেনে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।’’ তাঁর স্ত্রী নন্দিনী জানিয়েছেন, “সন্ধ্যার মুখে ফোন পেয়ে প্রথমে কী করব বুঝে উঠতে পারছিলাম না। বাড়িতে বয়স্ক শ্বশুর ও শাশুড়ি রয়েছেন। স্বামী এত দূরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন যে সেখানে যাওয়া সম্ভব নয়। তাই যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে তিনি ফিরছেন ততক্ষণ চিন্তামুক্ত হতে পারছি না।”

আরও পড়ুন: সাতসকালেই অভিষেকের কালীঘাটের বাড়িতে বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অস্থায়ী নির্মাণ

পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তনু ২০১১ সালে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়ানে যোগ দিয়েছিলেন। সাড়ে তিন বছর আগে তাঁকে পাঠানো হয় জম্মু-কাশ্মীরে। পুজোর সময় লম্বা ছুটিতে বাড়ি এসেছিলেন ওই জওয়ান। লক্ষ্মীপুজোর পর তিনি ফের নিজের কর্মক্ষেত্রে ফিরে যান। কিন্তু গতকাল আচমকা জঙ্গি আক্রমণ হওয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। কুলগামের লড়াইয়ে সিআরপিএফ জওয়ানদের গুলিতে কোনও জঙ্গি জখম হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং আধাসেনা।

Leave a Comment