=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই জৈব সার ড্রাগন ফলের গাছে দেবে দ্বিগুণ ফলন, জানুন বানানোর পদ্ধতি

অনন্যা সরকার, কলকাতা: কিছু বছর আগেও ড্রাগন ফলের (Dragon Fruit) স্বাদ তো  দূর, ফলটিকে চিনতই না বেশিরভাগ মানুষ। ক্যাকটাস পরিবারের অন্তর্ভুক্ত এই রসালো, লতানো উদ্ভিদটি মূলত দেখতে পাওয়া যেত মেক্সিকো এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায়। তবে বর্তমানে সারা বিশ্বেই ফলটি বেশ জনপ্রিয়। ভারতেও শুরু হয়েছে এর চাষ। অনেকে নিজের ছাদবাগানে ড্রাগন ফলের চাষ করছেন। এই গাছ থেকে দ্রুত ভালো ফলন পেতে চারটি বিষয়ের ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন – সূর্যের আলো, জৈব সার, সুষম পুষ্টি এবং নিয়মিত পরিচর্যা। এই গাছটি রাখার এমন জায়গা নির্বাচন করতে হবে, যেখানে প্রতিদিন অন্তত ৬–৭ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পড়ে। জৈব পদার্থসমৃদ্ধ এবং জল জমে না এমন মাটি ড্রাগন চাষের জন্য আদর্শ। এই শীতে ড্রাগন ফলের গাছ থেকে বেশি ফলন চাইলে ব্যবহার করতে পারেন একটি বিশেষ জৈব সার (Organic Fertilizer)। কীভাবে বানাবেন জেনে নিন। 

ড্রাগন ফলের গাছে ফলন বাড়ানোর উপায় 

ড্রাগন ফলের ফলন বাড়াতে প্রতিটি গাছের জন্য ২ কেজি ভালোভাবে শুকনো করা গোবর, ২০০ গ্রাম কাঠের ছাই এবং ১০০ গ্রাম সরিষার খৈল মিশিয়ে প্রয়োগ করতে পারেন। গোবর মাটির গঠন উন্নত করে ও জৈব উপাদানের পরিমাণ বাড়ায়। ছাই পটাশিয়াম ও প্রয়োজনীয় খনিজ উপাদান সরবরাহ করে, আর সরিষার খৈল ধীরে ধীরে পুষ্টিকর উপাদানগুলো মাটিতে মিশিয়ে দেয়।

এই মিশ্রণটি একমুঠো করে গাছের গোড়ায় ছড়িয়ে দিন এবং হালকাভাবে মাটির সাথে মিশিয়ে দিন। তবে সরাসরি কাণ্ডের গায়ে সার স্তূপ করে রাখবেন না, এতে কাণ্ড পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সার দেওয়ার পর গাছে হালকা জল দিন, তবে খেয়াল রাখবেন যেন কোথাও জল জমে না থাকে।

আরও পড়ুন: পোল্ট্রি ব্যবসায় নামতে চান? সরকার দিচ্ছে ২৫ লক্ষ টাকা ভর্তুকি, জেনে নিন আবেদনের নিয়মাবলী

ভালো ফলনের জন্য বছরে দুই থেকে তিনবার গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার প্রয়োগ করুন। চারা লাগানোর সময় প্রতি গাছে ১০–১৫ কেজি জৈব সার দিলে ভালো ফল মেলে। ড্রাগন গাছে ফুল আসার ও ফল ধরার পর্যায়ে সামান্য পটাশিয়ামসমৃদ্ধ সার বা কাঠের ছাই ব্যবহার করলে ফলের গুণমান ও পরিমাণ – দুটোই বৃদ্ধি পায়।

এছাড়া, গাছের কাণ্ড বড় হওয়ার সাথে সাথে সেগুলোকে বাঁশ বা সিমেন্টের খুঁটির সাথে বেঁধে দেওয়া উচিত। অতিরিক্ত জল ড্রাগন ফলের গাছের জন্য ভালো নয়। মাটি শুকিয়ে গেলে তবেই জল দেওয়া উচিত। শুকনো বা রোগাক্রান্ত ডালপালা ছেঁটে ফেলতে হবে। এভাবে নিয়মিত পরিচর্যা করলে ড্রাগন ফল গাছ দ্রুত বেড়ে উঠবে এবং ভালো ফলন দেবে।

Leave a Comment