=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

NBSTC পরিচালিত রায়গঞ্জ থেকে দুর্গাপুর যাওয়ার সরকারি বাস, রইল রুট ও সময়সূচি

অনন্যা সরকার, কলকাতা: নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনবিএসটিসি (NBSTC) মূলত উত্তরবঙ্গের শহরাঞ্চলের পাশাপাশি প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে বিভিন্ন রুটে বাস পরিষেবা পরিচালনা করে থাকে। রায়গঞ্জ থেকে দুর্গাপুর (NBSTC Raiganj Durgapur Bus) যাওয়ার একটি এনবিএসটিসি বাস পরিষেবা রয়েছে, যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতের একটি সুবিধাজনক ও সাশ্রয়ী বিকল্প। আসুন তাহলে এই এনবিএসটিসি বাসটির রুট ও বিস্তারিত সময়সূচি জেনে নেওয়া যাক। 

রায়গঞ্জ – দুর্গাপুর সরকারি বাসের রুট ও সময়সূচি

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এই সরাসরি দুর্গাপুরগামী বাসটি ইটাহার, গাজোল, মালদা,  কালিয়াচক হয়ে  ফারাক্কা পৌঁছায়। সেখান থেকে ধুলিয়ান, ওমরপুর, মোরগ্রাম,  নলহাটি,  রামপুরহাট, মল্লারপুর, মোঃ বাজার,  সিউড়ি, দুবরাজপুর, ইলামবাজার, পানাগড় বাইপাস হয়ে মুচিপাড়ায় আসে। এই বাসটি রায়গঞ্জ থেকে সকাল ৫:৪৫-এ দুর্গাপুরের উদ্দেশ্যে ছাড়ে। আর রায়গঞ্জ ফেরার জন্য দুর্গাপুর স্টেশন থেকে সকাল ৫:০০-এ রওনা দেয়।

পরিষেবাটি রায়গঞ্জ ডিপো থেকে পরিচালিত হয় এবং এতে অশোক লেল্যান্ড ভাইকিং বিএস৩ (Ashok Leyland Viking BS3) মডেলের বাস ব্যবহার করা হয়। এটি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়কপথে যোগাযোগের জন্য এনবিএসটিসি-এর একটি গুরুত্বপূর্ণ বাস পরিষেবা। যেহেতু এটি সরকারি বাস তাই মহিলারা এতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এনবিএসটিসি-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রায়গঞ্জ – দুর্গাপুর বাসে অগ্রিম সিট বুকিং করা যাবে। 

আরও পড়ুন: পুরুলিয়া থেকে মুর্শিদাবাদের লালগোলা যাওয়ার নাইট বাস, জানুন রুট ও সময়সূচি

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে এসেছে বেশ কয়েকটি পিএমআই ফোটন ১২এম’ (PMI Foton 12M) বৈদ্যুতিক এসি বাস। এই পরিবেশ-বান্ধব ইলেকট্রিক বাসগুলো পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (WBTC)-এর পরিচালনায় শীঘ্রই পরিষেবা দেওয়া শুরু করবে। উজ্জ্বল কমলা রঙের এই বাসগুলোতে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ওঠা-নামার সুবিধার জন্য লো-ফ্লোর বা নীচু মেঝের ডিজাইন রয়েছে। সোনাগাছি গুড়িয়া সল্টলেক নিউ টাউন ও হাওড়ার ডিপো থেকে বাসগুলি কুড়িটিরও বেশি রুটে চালানো হবে। 

Leave a Comment