=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গৃহবন্দী হয়ে পড়লেন সোনম ওয়াংচুক, কী কারণে?

সৌভিক মুখার্জী, কলকাতা: ককরোচ জনতা পার্টির সরকারবিরোধী আন্দোলনে অনশনে বসেছিলেন লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ তথা পরিবেশ বিশেষজ্ঞ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁর সেই অনশন এবং আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এমনকি জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলা আন্দোলনেও সমর্থন জানাবেন বলে জানিয়েছিলেন সোনম। তবে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। লাদাখের একটি পরিকল্পিত বিক্ষোভের উপর বিধিনিষেধ আরোপের মধ্যেই গৃহবন্দী করা হয়েছে তাঁকে।

গৃহবন্দী হয়ে পড়েছেন সোনম ওয়াংচুক

বৃহস্পতিবার গভীর রাতে এক্স হ্যান্ডেল, ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক জানিয়েছেন, বুধবার রাত থেকে তাঁর বাসভবনের বাইরে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী এবং যানবাহন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোটা এলাকা তাঁবু দিয়ে ঘিরে ফেলা হয়েছে। দিনভর তাঁর বাড়ির চারদিকে সশস্ত্র সেনাবাহিনী মোতায়েন করে তাঁর চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছিল বলেই অভিযোগ। এমনকি তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন সোনম।

শিক্ষাবিদ বলেন, লাদাখ সংক্রান্ত বিভিন্ন দাবিতে তিনি এবং লেহ অ্যাপেক্স ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতাসহ অন্যান্য কর্মীরা অবস্থান ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই কারণেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাঁদের দাবিগুলির মধ্যে ৪ ডিসেম্বর নির্ধারিত স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ নির্বাচনের সময় নিয়েও ছিল আপত্তি। ওয়াংচুক জানিয়েছেন, শীতকালে নির্বাচন আয়োজন করা অগ্রহণযোগ্য। কারণ, লাদাখের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তখন অঞ্চলের বাইরে থাকে। পার্বত্য পরিষদগুলিকে অকার্যকর করে দেওয়া হচ্ছে। আর এই দাবিতেই ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন: ৩৫০০ কোটি টাকার মেগা প্রকল্প! বৈদ্যনাথ ধাম থেকে পশুপতিনাথ পৌঁছনো যাবে ৭ ঘণ্টায়

সোনমের দাবি, লাদাখজুড়ে সফলভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এমনকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। পাশাপাশি সমর্থন চেয়ে ওয়াংচুক বলেন, লাদাখের জনগণ সবসময় ভারতের তরুণ প্রজন্ম এবং দেশের সীমান্ত রক্ষাকারী সৈন্যদের পাশে দাঁড়িয়েছে। তবে লাদাখ পুলিশ এই প্রতিরোধমূলক পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচনী কর্মকর্তা এবং জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নিষেধাজ্ঞা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment