=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

QR কোড ও সাউন্ড বক্স বসাতে মিলবে ১০৫০ টাকা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য চালু হল নতুন UPI প্রকল্প

সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় ইউপিআই-র উপর নির্ভর করেই এখন চলছে সব জায়গায় পেমেন্ট (UPI Payment)। তবে দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসতে এবার নতুন প্রকল্প চালু করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ‘ইউপিআই ব্যাপার সক্ষম স্কিম’ শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে এবার ছোট দোকানদারদের দোকানে ফিজিক্যাল কিউআর কোড এবং সাউন্ড বক্স বসানোর জন্য বিশেষ ইনসেনটিভ দেওয়া হবে বলেই খবর।

চালু হল ইউপিআই-র নতুন স্কিম

আসলে এনপিসিআই-র ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় প্রতিটি ফিজিক্যাল কিউআর কোড বসানোর জন্য ৩০০ টাকা আর সাউন্ড বক্স বসানোর জন্য ৭৭০ টাকা করে ইনসেনটিভ বরাদ্দ করা হয়েছে বলেই খবর। কিন্তু এই টাকা সরাসরি দোকানদারদের অ্যাকাউন্টে না দিয়ে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাঙ্ক বা যে ব্যাংক কিউআর কোড এবং সাউন্ড বক্স বসাবে, তাদেরকেই প্রদান করা হবে। এতে তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে খুব সহজেই এই পরিষেবা পৌঁছে দিতে পারবে বলেই অনুমান করা হচ্ছে।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

যেমনটা জানানো হয়েছে, যে সমস্ত নতুন ও পুরনো ক্ষুদ্র ব্যবসায়ীর বার্ষিক লেনদেনের পরিমাণ ৪০ লক্ষ টাকা পর্যন্ত, তারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বিশেষ করে টিয়ার-৩ থেকে টিয়ার-৬ শহরগুলিতে এই প্রকল্পের উপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে এই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে বলেই খবর। এদিকে টিয়ার-১ এবং টিয়ার-২ শহরে কেন্দ্রীয় সরকারের পিএম স্বনিধী এবং পিএম বিশ্বকর্মার মতো প্রকল্পের আওতায় থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: গৃহবন্দী হয়ে পড়লেন সোনম ওয়াংচুক, কী কারণে?

তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে একজন ব্যবসায়ীকে একটি ত্রৈমাসিকের মধ্যে অন্তত দুই মাস কমপক্ষে ২৫টি লেনদেন থাকতে হবে। পাশাপাশি ওই দুই মাসের প্রতিটিতে মোট লেনদেনের পরিমাণ অন্তত ৫০০০ টাকা হতে হবে। ইউপিআই ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট সংগ্রহের ৫ শতাংশ অর্থ নিয়েই এই প্রকল্পের তহবিল গঠন করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। এনপিসিআই-র আশা, এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর দেশে নতুন করে ৬০ লক্ষ থেকে ১ কোটি ফিজিক্যাল কিউআর কোড এবং ৫ লক্ষ থেকে ১০ লক্ষ সাউন্ড বক্স বসানো সম্ভব হবে।

Leave a Comment