=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গোল করে ইস্টবেঙ্গলকে নাজেহাল করেছিলেন, আজ মাথা গোজার ঠাঁই নেই সেই বাগান তারকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাল নেই তিনি। গোলের গন্ধ চেনা দেবাশীষ রায় (Debashish Roy) ইস্টবেঙ্গলের (East Bengal FC) জালে বারবার বল জড়িয়েছেন। ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করা তাঁর গোলটি আজও মনে গেঁথে রয়েছে ফুটবল ভক্তদের। মোহনবাগানের হয়ে বেশ কয়েকবার ইস্টবেঙ্গলের ভয়ের কারণ হয়ে উঠেছিলেন তিনি। আটের দশকে ভারতীয় ফুটবলে বিদেশিদের দাপটের মাঝে গোল করে নিজের ক্ষমতা দেখিয়েছিলেন, সেই দেবাশীষকে আজ মাথা গোজার ঠাঁই খুঁজে বেড়াতে হচ্ছে। আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় পরিচিতদের বাড়িতে আশ্রয়ও নিতে হচ্ছে এক সময়কার দাপুটে স্ট্রাইকারকে।

করুণ দশা মোহনবাগান তারকার

অসমের ফুটবলার দেবাশীষ। তবে কলকাতায় একটা দীর্ঘ সময়ে কাটিয়ে গিয়েছেন তিনি। ভারতীয় ফুটবলের DNA খুব ভাল মতোই বোঝেন এই তারকা। বাংলার হয়ে একটা সময় সন্তোষ ট্রফিতে নিজের ক্ষমতা দেখিয়েছিলেন তিনি। খেলেছিলেন ইস্টবেঙ্গলের জার্সিতেও। 1984 সালে 22টি গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছিলেন তিনি। মোহনবাগানের হয়ে চার বছরে 36টি গোল করেছিলেন দেবাশীষ। 1986 সালে ফের সবচেয়ে বেশি গোল করে লিগের নায়ক হয়ে উঠেছিলেন তিনিই।

বলাই বাহুল্য, ময়দান প্রধানদের জার্সিতে খেলার পাশাপাশি জাতীয় দলেও সুযোগ হয়েছিল অসমের তারকার। সেখানেও নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ফুটবলে নাম উজ্জ্বল করার সাথে সাথে এফসিআইতে চাকরিও করতেন দেবাশীষ। তবে পরিস্থিতি খারাপ হয় চাকরি ছেড়ে দেওয়ার পর। কোনও এক অজানা কারণে হঠাৎ করেই চাকরি ছেড়ে ছিলেন তিনি। এক সময়কার সতীর্থরা জানিয়েছিলেন, তাঁদের অনুরোধে পুনরায় চাকরিতে ফিরলেও ফের চাকরি ছেড়ে বেরিয়ে যান দেবাশীষ। সেই থেকে ধীরে ধীরে আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে তাঁর।

একটা সময় ডিফেন্ডারদের বুকে ভয় ধরানো স্ট্রাইকার আজ ভাগ্যের ফেরে নিজেই একপ্রকার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। আর্থিক দুরবস্থার পাশাপাশি বর্তমানে নেই মাথা গোজার ঠাঁইও। কিছু শিরিকী সমস্যার কারণে বেহাত হয়ে গিয়েছিল পৈতৃক বাড়ি! যার কারণে কখনও গুয়াহাটিতে স্টেডিয়াম সংলগ্ন খুপরি ঘরে, কখনও কোনও ক্লাব ঘরে, কখনও আবার বন্ধুদের বাড়িতেও আশ্রয় নিতে হয় তাঁকে। কালীপুজা উপলক্ষ্যে সম্প্রতি কলকাতা এসেছিলেন তিনি। বিজয়গড়ে উঠেছিলেন এক পরিচিতর বাড়িতে।

আরও পড়ুন: বিরাট, রোহিতদের ধসিয়ে ৬ উইকেট, দায়িত্ব নিয়ে ভারতকে হারালেন নিউজিল্যান্ডের হেনরি

একটা সময় ভারতীয় ফুটবলে দাপিয়ে বেড়ানো দেবাশীষ আজ চর্কির মতো এর দোরে ওর দোরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গুয়াহাটির একটি ক্লাব নাকি দেবাশীষের থাকার ব্যবস্থা করে দিয়েছে। খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়েছে সেখানে। খোঁজ নিয়ে জানা গেল, এর আগে ওই ক্লাবে কোচিং করাতেন তিনি। এখন সেটাই হয়েছে মাঠে একটা সময় দাপিয়ে বেড়ানো স্ট্রাইকারের অস্থায়ী ঠিকানা।

Leave a Comment