=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘তালিবানকে মিসাইল দিতে পারে ভারত! পাশে রাশিয়াও’, আতঙ্কে পাকিস্তান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ আফগানিস্তানের (Afghanistan) সাথে ঘনিষ্ঠতা বাড়ছে ভারত এবং রাশিয়ার। আর এই ঘনিষ্ঠতাই এখন গলার কাঁটা হয়ে উঠেছে পশ্চিমের পাকিস্তানের (Pakistan)। তিন দেশের সম্পর্ক নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ইসলামাবাদ। ইতিমধ্যেই সে কথা স্বীকার করে নিয়েছেন পশ্চিমের দেশের প্রবীণ সাংবাদিক হামিদ মীর। তাঁর দাবি, আফগানিস্তানের তালিবান (Taliban) সরকারের সাথে ভারত এবং রাশিয়ার ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকায় পাকিস্তানের জন্য কৌশলগত চাপ তৈরি হচ্ছে। শুধু তাই নয়, ভারত আফগানিস্তানকে সামরিক সহায়তা দেবে বলেও দাবি করলেন তিনি।

ঠিক কী জানালেন পাক সাংবাদিক?

পাকিস্তানের সংবাদমাধ্যম দুনিয়া নিউজের এক অনুষ্ঠান চলাকালীন ওই পাক সাংবাদিক ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ সুশান্ত সরিনের এক বক্তব্যের অডিও ক্লিপ তুলে ধরেছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরিস্থিতিতে আফগানিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করতে সাহায্যের বিষয়টি ভারতের বিবেচনা করা উচিত। বিশেষ করে ওই অডিও ক্লিপে অ্যান্টি-ড্রোন ব্যবস্থা থেকে শুরু করে ড্রোন প্রযুক্তি, এমনকি ক্ষেপণাস্ত্র বা দূরপাল্লার রকেট লঞ্চার সিস্টেমের সাহায্যের কথা উল্লেখ করেন তিনি।

সুশান্ত সরিনের ওই বক্তব্যের পরই আতঙ্কে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হয়তো আগামী দিনে আফগানিস্তানের তালিবান প্রশাসনকে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সামরিক সহযোগিতা করতে পারে ভারত। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে নয়া দিল্লির তরফে কিছুই জানানো হয়নি। এদিকে আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্কও ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠছে। এমনিতেও আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ রাশিয়া।

আরও পড়ুন: গোল করে ইস্টবেঙ্গলকে নাজেহাল করেছিলেন, আজ মাথা গোজার ঠাঁই নেই সেই বাগান তারকার

বন্ধু দেশ আফগানিস্তানের তালিবান সরকারকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত স্বীকৃতি না দিলেও বিগত দিনগুলিতে ক্রমশ দিল্লির সাথে কূটনৈতিক যোগাযোগ বেড়েছে কাবুলের। বিগত বছরগুলিতে ক্রমশ কাছাকাছি এসেছে এই দুই দেশ। সব মিলিয়ে, ভারত এবং রাশিয়ার সাথে আফগানিস্তানের ঘনিষ্ঠতা এখন পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে!

Leave a Comment