=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গণিতবিদ্যায় বাঙালি অধ্যাপকের অসামান্য অবদান, ইনফোসিস পুরস্কার পেলেন ঋদ্ধিপ্রতিম বসু

অনন্যা সরকার, কলকাতা: বাঙালি গবেষক ও অধ্যাপক ঋদ্ধিপ্রতিম বসু সম্ভাব্যতা তত্ত্ব ও পরিসংখ্যানিক পদার্থবিজ্ঞানে অসামান্য অবদানের জন্য এই বছর গণিতবিদ্যা বিভাগে ইনফোসিস পুরস্কার (Infosys Prize) অর্জন করেছেন। তিনি বর্তমানে বেঙ্গালুরুর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেস (ICTS-TIFR)-এ সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর গবেষণার মূল বিষয় হলো- কীভাবে অসংখ্য র‍্যানডম এলিমেন্টের সামগ্রিক আচরণ থেকে সুনির্দিষ্ট পরিসংখ্যানিক বিন্যাস বা প্যাটার্ন তৈরি হয় এবং কেন এই প্রত্যাশিত বিন্যাস থেকে বিচ্যুতি ঘটে।

বাঙালি গবেষকের মুকুটে যুক্ত হল নতুন পালক

ভ্লাদাস সিডোরাভিসিয়াস এবং অ্যালান স্লাইয়ের সাথে যৌথভাবে ঋদ্ধিপ্রতিম বসু দীর্ঘদিনের অমীমাংসিত ‘স্লো-বন্ড’ (Slow-Bond) সমস্যার সমাধান করেছেন। তাঁরা একটি গুরুত্বপূর্ণ ফলাফল প্রমাণ করেছেন, যেখানে বলা হয় – গতিশীল কণার পথে যদি একটি ছোট, স্থানীয় বাধার উপস্থিতি থাকে, তবে সেটিই সামগ্রিক প্রবাহ কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরবর্তীতে, সৌরভ সরকার ও অ্যালান স্লাই-এর সাথে কাজ করার সময় তিনি লিগেট-এর অনুমানটি (Liggett’s conjecture) প্রমাণ করেন, যা এই ধরনের বাধার উভয় পাশে কণার ঘনত্বের সাথে সম্পর্কিত।

এর পাশাপাশি, পারকোলেশন মডেল (Percolation Models) এবং দ্বিমাত্রিক ল্যাটিস ইয়াং-মিলস তত্ত্বে (Yang-Mills theory) তাঁর গবেষণা ডেটা সায়েন্স, আধুনিক বিজ্ঞান এবং মেশিন লার্নিংয়ের জটিল মডেল বুঝতে বিশেষভাবে সহায়তা করে। ঋদ্ধিপ্রতিম বসু কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে যথাক্রমে ২০০৯ ও ২০১১ সালে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি ২০১৫ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে অ্যালান স্লাই-এর তত্ত্বাবধানে পিএইচডি (Ph.D) ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: ১১৮ বছরের ব্যবধানে পাঁচ প্রজন্মের জন্মদিন একটাই! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল পরিবার

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুই বছর সহকারী অধ্যাপক হিসাবে কাজ করার পর, ২০১৭ সালে তিনি আইসিটিএস-এ যোগ দেন। তিনি রামানুজন ফেলোশিপ, ইনসা (INSA) মেডেল এবং এনএএসআই-ইয়াং সায়েন্টিস্ট প্ল্যাটিনাম জুবিলি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ২০২৫ সালে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস-এর ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন।

Leave a Comment