সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) নিয়ে বড় উদ্যোগ নিল সরকার। জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশনের মেমোরান্ডাম জমা দেওয়ার উইন্ডো আবার খুলে দেওয়া হল এই মাসের শেষ দিন পর্যন্ত। নিশ্চয়ই ভাবছেন কেন? চলুন জেনে নেওয়া যাক।
সপ্তম বেতন পে কমিশন নিয়ে বড় উদ্যোগ নবান্নের
সরকারের এহেন সিদ্ধান্ত প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন কিংকর অধিকারী। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ সপ্তম বেতন কমিশনের মেমোরান্ডাম জমা দেওয়ার উইন্ডো আবার খুলে দেওয়া হল এই মাসের শেষ দিন পর্যন্ত।, যাতে ৫ নভেম্বর, ২০২৬ তারিখের নোটিফিকেশনে অন্তর্ভূক্ত নতুন সংস্থাগুলিও তাদের দাবিপত্র কমিশনের সাইটে পেশ করার সুযোগ পায়।’
সরকারের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত মতামত ও প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে মেমোরেন্ডাম ও সাজেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়সীমা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, মেমোরেন্ডাম ও সাজেশন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২৬ করা হয়েছে। অর্থাৎ আপনার হাতে এখনও বেশ খানিকটা সময় আছে। রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ পেনশনাররাও তাঁদের বেতন, ভাতা, পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত মতামত জমা দিতে পারবেন।
কী প্রতিক্রিয়া সরকারি কর্মীদের?
এর আগে সরকার (Government of West Bengal) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, ইতিমধ্যেই নাকি সপ্তম বেতন পে কমিশন গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও এতে আখেরে কতটা লাভ হবে সরকারি কর্মীদের, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এমনিতে এখনও অবধি পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা বকেয়া ডিএ পাননি অনেকে। এই নিয়ে ক্ষোভের শেষ নেই কর্মরত কর্মী থেকে শুরু করে পেনশনভোগীদের। কবে সেই বকেয়া টাকা মিলবে, উত্তর জানা নেই কারোর।
আরও পড়ুনঃ ২১ বছরেই UPSC ক্র্যাক অটোচালকের ছেলের, বালি পাচার কাণ্ডে জড়িয়ে বিতর্কে IAS আনসার
অন্যদিকে ষষ্ট বেতন পে কমিশনের আওতায় আবার সরকার সকলকে এক লাফে ৩৮% মহার্ঘ্য ভাতা দিচ্ছে, তাতে আবার অনেকে খুশি। এখন আবার সপ্তম বেতন পে কমিশন নিয়ে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে।