=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আবাস যোজনার সাথে বাগান বানাতেও মিলবে ২৭ হাজার, ঘোষণা রাজ্য সরকারের

আনিষা চৌধুরী, কলকাতা: একাধিক সরকারি প্রকল্পের হাত ধরে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করে তোলার চেষ্টা করছে রাজ্য সরকার। মাথার উপর পাকা ছাদের স্বপ্ন পূরণে আবাস যোজনার (Awas Yojana) পাশাপাশি একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আর্থিক সাহায্য এখন কিন্তু শুধুমাত্র বাড়ি তৈরির ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। বাড়ির পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে বিদ্যুৎ ও পরিচ্ছন্নতার ব্যবস্থাতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। এবার আবাস যোজনার উপভোক্তাদের জন্য বাড়ির উঠোনে বাগান তৈরি, সৌরবিদ্যুৎ এবং শৌচালয় নির্মাণের ক্ষেত্রেও আর্থিক সুবিধার কথা জানাল মালদহ জেলা প্রশাসন।

কী কী পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার?

আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য উপভোক্তারা মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পান। এর পাশাপাশি ভিবি-জি রামজি প্রকল্পের অধীনে ৯০ দিনের কাজের মজুরি বাবদ মিলবে অতিরিক্ত ২৭ হাজার টাকা। বাড়িতে শৌচালয় না থাকলে তা তৈরির জন্য ১২ হাজার টাকার সহায়তার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার অধীনে বাড়িতে সৌর প্যানেল বসানোর জন্য ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়ার সুযোগ রয়েছে।

এই অতিরিক্ত সুবিধাগুলির কথা শুক্রবার মালদহ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান উপলক্ষে মালদহ শহরের টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা, বিধায়ক এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানেই আবাস উপভোক্তাদের জন্য বাড়তি সুযোগসুবিধার বিষয়গুলি তুলে ধরা হয়। পাশাপাশি, আবাসের টাকা পেতে কোনও কাটমানি না দেওয়ার বিষয়েও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, মালদহে এখনও পর্যন্ত ৬৭ হাজার ১১৩ জন উপভোক্তা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তাঁদের মধ্যে ৬২ হাজার ৩৬১ জনের কাছে পৌঁছেছে দ্বিতীয় কিস্তির অর্থ। শুক্রবারই জেলার ২২ হাজার ৪৪৬ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে জমা পড়েছে। যাঁরা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাঁদের বাড়ি নির্দিষ্ট মাপকাঠি অনুযায়ী লিন্টেল পর্যন্ত তৈরি হলেই দ্বিতীয় কিস্তির টাকাও পৌঁছে যাবে তাঁদের অ্যাকাউন্টে।

অন্যদিকে, বাড়ির ভিতে মাটি ভরাট, উঠোনে ফুল বা সবজির বাগান তৈরি কিংবা চারপাশে গাছ লাগানোর মতো কাজের জন্য ভিবি-জি রামজি প্রকল্পে ৯০ দিনের কাজের সুযোগ থাকবে। দৈনিক ৩০০ টাকা মজুরি হিসেবে মোট ২৭ হাজার টাকা পাওয়া যাবে। শৌচালয় নির্মাণের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ঋণের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে উপভোক্তাদের প্রথমেই নিজের পকেট থেকে টাকা খরচ করতে না হয়।

আরও পড়ুন: কালীপুজোর বিসর্জনে রক্তারক্তি! বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন ২৮ বছরের আদিত্য

সব মিলিয়ে আবাস যোজনাকে ঘিরে এই বাড়তি উদ্যোগ সাধারণ মানুষের কাছে নিঃসন্দেহে স্বস্তির খবর। কারণ, বহু পরিবারের কাছেই নিজের একটি পাকা বাড়ি, বাড়ির সামনে ছোট্ট বাগান, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবস্থা কিংবা নিজস্ব শৌচালয় তৈরি করা দীর্ঘদিনের স্বপ্ন। শুধু ঘর তৈরি করেই দায়িত্ব শেষ না করে, সেই বাড়িকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে তোলার সুযোগ পেলে উপকৃত হবেন বহু পরিবার। সরকারি প্রকল্পের এই সমন্বিত সুবিধা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণেও সহায়ক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment