=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

AI প্রযুক্তি আনছে রেল, সহজ হবে কনফার্ম টিকিট পাওয়া

সহেলি মিত্র, কলকাতা: ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। ট্রেনের টিকিট কাটার আগে আজকের এই প্রতিবেদনটির ওপর নজর রাখুন। আসলে আগামী দিনে রেলের ৪০ বছর পুরনো ব্যবস্থায় বদল ঘটতে চলেছে। আর এই বদলের সরাসরি প্রভাব রেল যাত্রীদের ওপরেই পড়বে। এখন নিশ্চয়ই ভাবছেন কী সেই বদল? চলুন জেনে নেবেন তাহলে।

৪০ বছর পর বদলাচ্ছে রেলের নিয়ম

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের আগস্ট মাস থেকে রেল তার চার দশক পুরোনো ঐতিহ্যবাহী টিকিট বুকিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। হ্যাঁ, রেল একটি ‘যাত্রী সংরক্ষণ ব্যবস্থা’ চালু করতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশিকা অনুসারে, এই নতুন ব্যবস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা সম্পূর্ণরূপে সাজানো হবে। AI প্রযুক্তির সংযোজন কেবল টিকিট বুকিংয়ের গতিই বহুগুণে বাড়াবে না, বরং সঠিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে যাত্রীদের কনফার্ম সিট পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি করবে।

বর্তমান টিকিট বুকিং ব্যবস্থাটি ১৯৮৬ সালে চালু হয়েছিল, যার পরে অনেক ছোট-বড় পরিবর্তন হয়েছে এবং এর ধারাবাহিকতায় ২০০২ সালে টিকিট বুকিং অনলাইনে করা হয়। বর্তমানে প্রায় ৮৮ শতাংশ টিকিট অনলাইনে বুক করা হয়, যা সামলানোর জন্য উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন সার্ভারের প্রয়োজন হয়। নতুন সিস্টেমটি আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যাতে অতিরিক্ত ট্র্যাফিকের সময়ও ওয়েবসাইট বা অ্যাপটি হ্যাং না করে।

কীভাবে সাহায্য করবে এআই?

এখন নিশ্চয়ই ভাবছেন সিট বুকিং-এর ক্ষেত্রে এআই কীভাবে সাহায্য করবে? সেক্ষেত্রে এআই প্রযুক্তি এখন আপনার ওয়েটিং টিকিটটি নিশ্চিত হবে কি না, সে বিষয়ে সঠিক তথ্য দেবে। বর্তমানে, ওয়েটিং টিকিটের কনফার্মেশনের পূর্বাভাসের নির্ভুলতা মাত্র ৫৩%। তবে, এআই-ভিত্তিক বুকিংয়ের মাধ্যমে কনফার্ম সিট পাওয়ার পূর্বাভাস ৯৪% পর্যন্ত নির্ভুল হতে পারে। এই সিস্টেমটি পুরনো ডেটা এবং আসন প্রাপ্যতা মূল্যায়নের মাধ্যমে সঠিক তথ্য প্রদান করবে।

আরও পড়ুনঃ তৈরি করেছে রোবটরা, তাও আবার মাত্র ৩৮ মাসে! বিশ্বের বৃহত্তম রেল স্টেশন এটিই

নতুন সিস্টেমটি আগের চেয়েও দ্রুততর হবে। এই নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতি মিনিটে প্রায় দেড় লক্ষ টিকিট বুক করা যাবে, যা বর্তমান ক্ষমতার (প্রতি মিনিটে ৩২,০০০ টিকিট) প্রায় পাঁচ গুণ। সর্বোপরি টিকিটের কালোবাজারি রোধ করতে, তৎকাল টিকিট বুকিং শুধুমাত্র আধার দ্বারা যাচাইকৃত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হবে এবং তারপরেও সার্ভারটি নির্বিঘ্নে চলবে।

Leave a Comment