=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলকাতায় শ্যুটআউটে খুন, পেশাদার কর বাতিল…! আজকের সেরা ১০ খবর (২৫ ফেব্রুয়ারি)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ ফেব্রুয়ারি, বুধবার। কলকাতায় শ্যুটআউটে খুন, পেশাদার কর বাতিল, উদ্বোধন হচ্ছে সম্পূর্ণ কল্যাণী এক্সপ্রেসওয়ে, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে … Read more

খেলা শেষে ইংরেজ ভক্তের সাথে অভদ্রতামি! হেরে গিয়ে মাঠেই বচসা পাকিস্তানির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলে অনুষ্ঠিত ম্যাচটিতে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে পাক বাহিনীকে 2 উইকেটে হারিয়েছেন ইংলিশরা। সেই ম্যাচের উত্তাপ মাঠের পাশাপাশি ছড়িয়েছিল স্টেডিয়ামেও। আচমকা হাতাহাতিতে জড়িয়ে পড়েন পাকিস্তান এবং ইংল্যান্ডের দুই সমর্থক (Viral Video)। প্রথমে বাক-বিতন্ডা তারপর তা পরিণত হয় ধস্তাধস্তিতে! শেষ পর্যন্ত পাক সমর্থককে মারের … Read more

ভোটের আগেই রদবদল, এবার ডিজিপি পদে পদোন্নতি হল আইপিএস জাভেদ শামিমের

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচনের আগেই রাজ্য পুলিশের (West Bengal Police) অন্দরে বিরাট রদবদল। এবার পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের (Jawed Shamim)। পশ্চিমবঙ্গ সরকারের গৃহ ও পাহাড় বিষয়ক দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার তাঁকে পদোন্নতি দিয়ে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপি পদে নিয়োগ করা হলো। আর তিনি আগামী ১ মার্চ, ২০২৬ থেকে পদোন্নতি … Read more

SIR-এ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে মাধ্যমিকের অ্যাডমিট? জানাল সুপ্রিম কোর্ট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার, সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) শুনানিতে নির্বাচন কমিশনের তরফে ফের উল্লেখ করা হয় বাংলার SIR মামলার প্রসঙ্গ। সেখানেই কমিশনের আইনজীবী ডিএস নাইডু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। আর তারপরেই দেশের শীর্ষ আদালতের বিচারপতি জানিয়ে দিলেন ঠিক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষার অ্যাডমিট। … Read more

ট্রাম্প না থাকলে সাড়ে ৩ কোটি মানুষ মরত! ভারত-পাক যুদ্ধ নিয়ে বলেছেন শেহবাজ

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে তিনি স্পষ্ট বলেছেন, তাঁর হস্তক্ষেপ না থাকলে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ত। ট্রাম্পের কথায়, আমার প্রথম ১০ মাসে আমি আটটি যুদ্ধ থামিয়েছি। পাকিস্তান ও ভারত পরমাণু যুদ্ধে ছড়িয়ে পড়ত। … Read more

চূড়ান্ত তালিকার প্রকাশের আগেই বাংলায় ভোট ঘোষণা! কী বলছে নির্বাচন কমিশন?

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যেমন চলছে ভোট প্রচারের প্রস্তুতি ঠিক তেমনই অন্যদিকে চর্চায় উঠে আসছে SIR প্রক্রিয়া। যত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় এগিয়ে আসছে ততই ভোটার তালিকা সংশোধনের জট আরও পাকাচ্ছে। এদিকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List) প্রকাশ করতে হবে আগামী 28 ফেব্রুয়ারি … Read more

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৬ জেলায় দমকা হওয়ার সাথে ঝেঁপে বৃষ্টি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: বৃষ্টিতে জেরে এক ধাক্কায় বেশ খানিকটা পারদ কমে গিয়েছে বাংলার। আজ বুধবারও জেলায় জেলায় রয়েছে বর্ষণের সম্ভাবনা। জানা যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ ধরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবার কিছু কিছু জায়গায় ঘন কুয়াশাও থাকতে পারে। আসলে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে … Read more

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝড়, বৃষ্টির তাণ্ডব! জারি হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: রাতারাতি হঠাৎ বদলে গেল আবহাওয়ার ছবি! বসন্তের মেজাজে এবার ধেয়ে এল তুমুল বৃষ্টি। সঙ্গে ভাব জমালো ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। আগামীকালও থাকবে এমন আবহাওয়া (Weather Tomorrow)। বসন্তের শুরুতে বছরের প্রথম বৃষ্টির সাক্ষী থাকল রাজ্যবাসী। ফেব্রুয়ারির শুরু থেকেই ক্রমশ চড়ছে পারদ। বেলা বাড়লেই দেখা যাচ্ছে গা জ্বালানো কড়া রোদ্দুর। ভোরের দিকে শীতের একটি … Read more

উচ্চমাধ্যমিকে উঠে যাবে সেমিস্টার প্রথা? শিক্ষা সংসদের কাছে গেল চিঠি

প্রীতি পোদ্দার, কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝেই বড় বিতর্ক শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের! অবিলম্বে উচ্চমাধ্যমিক স্তর থেকে সেমিস্টার (Semester System In HS Exam) প্রত্যাহারের দাবি তুলল এই মঞ্চ। চিঠি পাঠানো হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে। এবারের উচ্চ-মাধ্যমিক বাকি বছরগুলির তুলনায় আলাদা কারণ এটি চতুর্থ সেমিস্টার, থাকছে ব্যাখ্যামূলক প্রশ্ন। এমতাবস্থায় কিছুদিন আগে সিলেবাস শেষ না হওয়ার … Read more

আসিম মুনিরের খেলা শেষ? ইমরান খানকে বিরাট প্রস্তাব পাক সরকারের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে ঘুরতে পারে খেলা? এবার পাক সেনাপ্রধান আসিম মুনিরকে কার্যত পাশ কাটিয়ে জেলবন্দি ইমরান খানের সাথে হাত মেলাতে পারে পাকিস্তান সরকার (Pakistan Government On Imran Khan)। জানা যাচ্ছে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ নাকি ইতিমধ্যেই ইমরান খানের দল PTI এর নেতাদের একটি বড় প্রস্তাব দিয়েছেন। পাক সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, … Read more