=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘নন্দীগ্রামে প্রার্থীই পাবে না তৃণমূল’, বড় মন্তব্য শুভেন্দু অধিকারীর

সহেলি মিত্র, কলকাতা: বিধানসভা নির্বাচনের পর আবারও একবার ভোট হতে চলেছে বাংলায়! অবশ্য এটা হবে উপনির্বাচন। আসন্ন এই নির্বাচন নিয়ে শাসক দল যে একদম আত্মবিশ্বাস সেটা ভালোভাবে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নজরে সেই নন্দীগ্রাম। ভোটে জিতে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী হওয়ার পর মেচেদা পৌঁছান শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই নন্দীগ্রাম (Nandigram Election) নিয়ে … Read more

“যার সাথেই থাকুক গ্রেফতার হবে” নির্মল ঘোষকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অর্জুন সিংয়ের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থীরা নাকি ভাল তৃণমূল। আর সেই দলেই যোগ দিতে পারেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। গতকাল অর্থাৎ শনিবার, ঋতব্রত তৃণমূলের বৈঠকে হঠাৎ নির্মল ঘোষ হাজির হয়ে যেতেই এমনটাই মনে করছেন অনেকে। এরই মাঝে এবার পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা মমতা তৃণমূলের পুরনো সৈনিক নির্মল ঘোষকে সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজ্যের … Read more

‘অসুস্থতা’ দেখিয়ে হাত ছেড়েছিলেন দিদির, এক মাসের মধ্যেই ঋতব্রত শিবিরে বালু

সৌভিক মুখার্জী, কলকাতা: অনুব্রত মণ্ডলের পর শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবির অর্থাৎ বিদ্রোহী সংগঠনে যোগ দিলেন দিদির প্রিয় পাত্র বালু (Jyotipriya Mallick)! কিছুদিন আগেই অসুস্থতার কথা জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইস্তফার চিঠি পাঠিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জল্পনা চলছিল, এবার হয়তো তিনি বিদ্রোহী শিবিরেই পা বাড়াবেন। সেই জল্পনাতেই পড়ল শিলমোহর। গতকাল নব্য তৃণমূলের তরফ থেকে … Read more

কালীঘাট নাকি ঋতব্রত শিবির, কারা আসল তৃণমূল? মিলল উত্তর

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনের পর ঘর ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের! ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ৬০-র বেশি বিধায়কের সমর্থনে নতুন তৃণমূল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঋতব্রত শিবির। সেই সূত্র ধরেই রাজ্যের বিরোধী দলনেতার তকমা পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সামান্য কয়েকজন বিধায়ক নিয়ে একঘোরে মমতার কালীঘাট তৃণমূল। তবে শুধুমাত্র বিধানসভা নয়, ভেঙেছে লোকসভা ও … Read more

ঋতব্রতর দলে বড় পদ মমতার প্রিয় অনুব্রত মণ্ডলের, জেলা সভাপতিদের নাম ঘোষণা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাকাপাকিভাবে ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসে জুড়ে গেল বীরভূমের অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্টর নাম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিড়তেই বড় দায়িত্ব পেলেন অনুব্রত মণ্ডল। শনিবার, তাঁকে বীরভূমের জেলা সভাপতি করল নব্য তৃণমূল। এদিন ঋতব্রতর তৃণমূলের তরফে জেলা সভাপতিদের যে তালিকা … Read more

তৃণমূলের এই এক অ্যাকাউন্টের ৪২০ কোটি টাকা তুলে নেওয়ার অধিকার আছে অভিষেকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছেন কালীঘাট তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার উচ্চ আদালতে পরাস্ত হওয়ার পর ওই একই দিনে দলের অ্যাকাউন্ট নিয়ে টানাটানিতে বেশ খানিকটা চাপে পড়েছেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED জানতে পেরেছে, তৃণমূল কংগ্রেসের তিনটি অ্যাকাউন্টের একটি অ্যাকাউন্টেই … Read more

বিকেলে যোগ, রাতেই তিন প্রাক্তন তৃণমূল সাংসদকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি

সহেলি মিত্র, কলকাতা: বিরাট চমক দিল বিজেপি (Bhartiya Janata Party)। বিকেলেই তৃণমূল (Trinamool Congress)ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন সংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। আর রাতেই এই তিনজনকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি। রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন সাংসদ প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব এবং সুখেন্দুশেখর রায় … Read more

শুরু হল দলবদল! বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে সমস্ত জল্পনায় দাড়ি টেনে বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিলেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ব্যাপক ভরাডুবির পরই রাজ্যসভায় নিজেদের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাঁরা। এবার সরাসরি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে গেরুয়া শিবিরে … Read more

অভিষেকের ডিজে মন্তব্যে এবার গোসাবার বিজেপি বিধায়ককে তলব করল CID

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিজে বাজানোর মন্তব্য করে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তৃণমূল (Trinamool Congress) সাংসদের ওই এক মন্তব্যের তদন্ত করতে গিয়ে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে তলব করল সিআইডি। কিন্তু হঠাৎ বিজেপি বিধায়ককে ডাকা হল কেন? জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় বিজেপি বিধায়ক বিকর্ণের বয়ান রেকর্ড করা হবে। ঠিক সে কারণেই বৃহস্পতিবার … Read more

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কিছুটা স্বস্তি কালীঘাটে

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কিছুটা স্বস্তি পেল কালীঘাট তৃণমূল (Trinamool Congress)। আপাতত তৃণমূলের দৈনন্দিন খরচ চালানোর কথা বিবেচনা করে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে আদালত চিন্তাভাবনা করে অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছে। এমনকি স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। আর ২ জন সিগনেটারি অথরিটি ৩ … Read more