=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৪ বছর পর ফের খুলতে পারে বরুণ বিশ্বাসের ফাইল, মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আর্জি পরিবারের

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জনতার দরবারে হাজির হলেন ১৪ বছর আগে নিহত বরুণ বিশ্বাসের পরিবার। ভাইয়ের বিচার চাইতে পুনরায় তদন্তের (Barun Biswas Murder Case) আর্জি জানালেন নিহত শিক্ষকের দাদা দিদি। এর আগে বরুণের জীবন ও তাঁকে নৃশংসভাবে খুন করা নিয়ে সিনেমা তৈরি হয়েছিল৷ কলকাতা থেকে শুরু করে বরুণের জন্মভিটে, … Read more

নিজেকে রাজ্য সভাপতি ঘোষণা করলেন মমতা, সাধারণ সম্পাদক করলেন কাছের দুজনকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চরম দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। শনিবার সকাল সকাল রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল নেত্রীর বহুদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও দলের অন্যান্য পদ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। আর তারপরই ফেসবুক লাইভে এসে নিজেকেই তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করলেন মমতা। … Read more

‘জন্মদাত্রী মায়ের সঙ্গেই বেইমানি করেছেন…’ গদ্দারদের উদ্দেশ্যে রেগে লাল মমতা

সৌভিক মুখার্জী, কলকাতা: গদ্দার বা বেইমানির উদাহরণ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে তার থেকে বেশি কিছু হতে পারে না! এবারের বিধানসভা নির্বাচনে এমনিতেই ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ২০৮টি আসনে জিতে ক্ষমতা দখল করেছে বিজেপি। তবে তারপর থেকেই তৃণমূলে একের পর এক ভাঙন। দলীয় কর্মী থেকে শুরু করে বিধায়ক, এমনকি সাংসদরা সব বিরোধী শিবিরে নাম … Read more

বাজেটে কী থাকবে জানানোই হতো না অর্থমন্ত্রীকে! পদ ছেড়েই মমতার বদনাম শুরু চন্দ্রিমার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূলের সমস্ত পদ ছাড়তেই এবার বিস্ফোরক চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাকি তাঁর সাথে বাজেট নিয়ে কোনও আলোচনাই করতেন না। কী অদ্ভুত ব্যাপার! রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে আলোচনা না করেই বাজেট তৈরি করে ফেলছেন, এদিকে সেই বাজেট আবার পেশ করছেন অর্থমন্ত্রীই। তাতে বড় বড় হরফে … Read more

মমতার এক কথাতেই সব শেষ! চন্দ্রিমার তৃণমূলের সমস্ত পদ ছাড়ার কারণ প্রকাশ্যে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেত্রীর উপর অভিমান থেকেই তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বলাই বাহুল্য, তৃণমূলের রাজ্য সভাপতি সহ একাধিক পদে ছিলেন চন্দ্রিমা। দলের ভরাডুবির পর তাঁর উপর আস্থা বাড়িয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দিদির হাতটাই একপ্রকার ছেড়ে দিলেন সুব্রত মুখার্জির … Read more

আরও দুর্বল মমতা! তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পর থেকেই একের পর এক ধাক্কা খাচ্ছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই 60 এর বেশি জয়ী বিধায়ক মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লিখিয়েছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই তৃণমূলের জাতীয় কর্ম সমিতিও তৈরি করে ফেলেছেন তাঁরা। আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে ঋতব্রতর দলে জয়ী বিধায়কের … Read more

‘২৫ লাখ টাকা, দানপাত্র’ দেবরাজের বিরুদ্ধে এবার জগন্নাথ মন্দিরে লুঠের অভিযোগ

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বুধবার, প্রোমোটারি, তোলাবাজি, জমি দখল ইত্যাদি একাধিক অভিযোগ পুরুলিয়া থেকে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। তাঁর বিরুদ্ধে একাধিক ব্যক্তি প্রকাশ্যে এসে মুখ খুলতে শুরু করেছেন। আর এবার মন্দির দখল (Temple Extortion) সংক্রান্ত ভয়ংকর অভিযোগ তুললেন ৮৫ বছরের এক বৃদ্ধ। ২৬ লাখের তোলাবাজি সহ দানপাত্র লুঠ নিয়ে বিস্ফোরক … Read more

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথানত নয়’ শুভেন্দু সরকারকে বড় হুঁশিয়ারি অভিষেকের

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে। গত বুধবার, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ তথা রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর গ্রেফতার হয়েছিলেন। এবার তাঁর গ্রেফতারির পরেই গর্জে উঠলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী শুভেন্দু … Read more

‘আমরাই তৃণমূল’ কমিশনের সঙ্গে বৈঠকের পর মন্তব্য ঋতব্রতর, কী কী দাবি বিরোধী দলনেতার?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এরম একটা দিনও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখতে হবে কে ভেবেছিল? আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা তৃণমূল (Trinamool Congress) গড়েছিলেন বিদ্রোহী বিধায়করা। নির্বাচনে জয়ী 60 এর বেশি বিধায়কের সমর্থন নিয়ে আগেই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার পর পরই নিউ টাউনের হোটেলে নতুন করে … Read more

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে ফের ধাক্কা খেল কালীঘাট তৃণমূল

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও বিপাকে পড়ল কালীঘাট তৃণমূল (Trinamool Congress)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে এমনিতেই জলঘোলা রাজ্যের বিরোধী শিবিরে। সেই ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলি খোলার অনুরোধ জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। তবে সেখানেই ধাক্কা খেল তৃণমূল। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত ওই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকবে। এমনকি আগামী মঙ্গলবারের মধ্যে … Read more