মধ্যরাতে ভবানীপুরে বিজেপি-পুলিশের তরজা, ঘটনাস্থলে যেতেই বড় পদক্ষেপ শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই জনসংযোগ বৃদ্ধিতে উঠে পড়ে লেগেছে সকল রাজনৈতিক দল। তার উপর বিজেপি ভবানীপুর (Bhowanipore) এবং নন্দীগ্রাম, এই দুই কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়েছে তাই ভোটের আগে প্রচারে ব্যস্ত সময় কাটছে তাঁর। এমতাবস্থায় বুধবার গভীর রাতে হঠাৎই ভবানীপুরে ছুটে যেতে হল বিজেপি … Read more

পানিহাটিতে বিজেপির প্রার্থী তিলোত্তমার মা, দেখুন তৃতীয় তালিকা

সৌভিক মুখার্জী, কলকাতা: সত্যি হল সমস্ত জল্পনা। সেই আরজি করের ধর্ষিতা, নির্যাতিতা চিকিৎসক অভয়ার মা-ই পানিহাটি কেন্দ্র থেকে পেলেন বিজেপির টিকিট। হ্যাঁ, তিনিই লড়ছেন এই কেন্দ্র থেকে। বুধবার সন্ধ্যেবেলা তৃতীয় দফার লিস্ট (BJP Candidate List) প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। আর সেখানে মোট ১৯টি আসনের প্রার্থীর নাম দেওয়া হয়েছে। বাকি রয়েছে আরও ১৯টি আসন। তবে … Read more

ভোটের মুখে ‘তৃণমূল বিজেপি’ নামে নয়া দল গড়ছেন হেভিওয়েট নেতা

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় গত সোমবার উত্তর-পূর্বাঞ্চলের অসম এবং দক্ষিণ ভারতের কেরল ও পুদুচেরিতে বিধানসভা ভোটের মনোনয়ন পেশের সময়সীমা শেষ হল। আগামী ৯ এপ্রিল ওই তিন বিধানসভার ভোটগ্রহণ হবে। আর এসবের মাঝেই অসম বিধানসভা নির্বাচনে (Assam Election 2026) নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে চলেছেন জয়ন্ত দাস (Jayanta Das)। … Read more

“আমার সব কেড়ে নিয়েছে বিজেপি, কমিশন! ”ময়নাগুড়ি থেকে বিস্ফোরক মমতা

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দামামা (West Bengal Election 2026) বেজে গিয়েছে রাজ্য জুড়ে। জেলায় জেলায় চলছে জোরকদমে ভোট প্রচার। এদিকে উত্তরবঙ্গ দিয়েই ভোটপ্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বার ময়নাগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রামমোহন রায়কে। তাঁর সমর্থনেই প্রথম জনসভা করলেন তিনি। এদিকে এদিনের সভা থেকেই নাম না-করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ … Read more

ভবানীপুরে ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ রিটার্নিং অফিসার? নিয়োগ নিয়ে কমিশনকে চিঠি তৃণমূলের

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় বঙ্গে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) হতে চলেছে। এদিকে দিন ঘোষণার পর থেকেই একে একে আমলা, পুলিশ স্তরে রদবদল করে চলেছে নির্বাচন কমিশন। প্রথমেই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। ১১ জেলার নতুন জেলাশাসক নিয়োগ করা হয়েছে। আর এবার রাজ্যের ৭৩ জন রিটার্নিং … Read more

ভোটের ময়দানে নামার আগে আইনি জটিলতায় রেল কর্মী স্বপ্না বর্মণ, হাইকোর্টে গেল মামলা

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচনের দিন (West Bengal Election 2026)। তাই ভোট প্রচারের প্রস্তুতি জোরদার করার জন্য উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। এদিকে জলপাইগুড়ির রাজগঞ্জ আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার আগেই বিপাকে পড়লেন তৃণমূলের প্রার্থী তথা প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হলেন … Read more

তৃণমূল কত আসন পেতে পারে জানিয়ে দিলেন শুভেন্দু

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) যুদ্ধে ক্রমেই রাজ্যের পরিস্থিতি উত্তেজনামূলক হয়ে উঠেছে। নন্দীগ্রামের মতোই রাজ্যের অন্যতম হটস্পট কেন্দ্র হয়ে উঠেছে ভবানীপুর (Bhowanipore)। কারণ সেখানে মমতার বিরুদ্ধে লড়বেন শুভেন্দু অধিকারী। সচারচর বিজেপি দুটি কেন্দ্রে এক জন প্রার্থীকে দাঁড় করায় না কিন্তু শুভেন্দুর জন্য সেই নিয়ম নীতি ভেঙেছে বিজেপি। তাই নন্দীগ্রামের … Read more

মমতার হাত ধরে তৃণমূলে যাওয়া লিয়েন্ডার পেজ যোগ দিতে পারেন বিজেপিতে

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে রীতিমত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। একদিকে তৃণমূল (Trinamool Congress) যেমন চতুর্থবার সরকার গঠনের লড়াইয়ে তৎপর হয়ে উঠেছে, অন্যদিকে বিজেপিও (Bharatiya Janata Party) মুখ্যমন্ত্রীর সিংহাসন কেড়ে নেওয়ার জন্য দিন রাত লড়াই করে চলেছে। আর এই পরিস্থিতিতে খবরের শিরোনামে উঠে আসছে একের পর … Read more

কমিশনের লেটারহেডে ‘বিজেপির স্ট্যাম্প’? গর্জে উঠলেন মমতা

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তাই সময় নস্ট না করে এখন থেকেই ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এদিকে ভোটের প্রচারে আজ, মঙ্গলবার উত্তরবঙ্গে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। কিন্তু তার আগেই কলকাতা বিমানবন্দরে এক চাঞ্চল্যকর নথি … Read more

মোদী ও রেখা গুপ্তাকে প্রাণে মারার হুমকি, দিল্লিতে ই-মেল ঘিরে চাঞ্চল্য

সৌভিক মুখার্জী, নয়াদিল্লি: রাজনীতির অঙ্গনে ফের উত্তেজনা। এতদিন যাবৎ শোনা যাচ্ছিল, দিল্লির একাধিক স্কুল থেকে শুরু করে আদালত, প্রশাসনিক ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, এমনই সব ভুয়ো ইমেইল ছড়াচ্ছিল (Fake Email Threat)। তবে এবার স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও প্রাণে মেরে … Read more