=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মমতার দেওয়া হার ও কুর্তা-পাজামা ফেরতের সিদ্ধান্ত কাকলী ঘোষের ছেলের

সৌভিক মুখার্জী, কলকাতা: বিদ্রোহী শিবিরের প্রধান মুখ তিনি। আর এবার তাঁরই ছেলের বিয়েতে দেওয়া মমতার উপহার ফেরতের সিদ্ধান্ত। আজ বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) পুত্র বৈদ্যনাথ ঘোষ জানিয়েছেন, বিয়েতে তাঁর স্ত্রীকে দেওয়া মমতার সোনার হার এবং তাঁর কুর্তা-পাজামা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি কাকলি ঘোষ সেই পোস্টকে সমর্থন জানিয়ে লিখেছেন, “তোমার এবং তোমার স্ত্রীর জন্য গর্ববোধ করি!”

মমতার দেওয়া উপহার ফেরত দেওয়ার সিদ্ধান্ত

এক্স হ্যান্ডেলে আজ বৈদ্যনাথ ঘোষ পোস্ট করে লিখেছেন, “আমাদের বিয়েতে আমার স্ত্রীকে উপহার দেওয়া সোনার হার এবং দুর্গাপূজার সময় আমাকে দেওয়া কুর্তা-পাজামা আমি মমতা ব্যানার্জিকে ফেরত দিচ্ছি। এই উপহারের জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাবলী এবং ব্যক্তিগত বিবেকের জন্যই এই উপহারগুলি ফেরত দেওয়াকে আমি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি।” এমনকি সাংসদ কাকলী ঘোষ দস্তিদার সেই টুইট শেয়ার করে লিখেছেন, “আমি এর জন্য তোমার এবং তোমার স্ত্রীকে নিয়ে গর্ববোধ করি।”

না বললেই নয়, কাকলি ঘোষ দস্তিদারের সমর্থ্যনেই তৃণমূল কংগ্রেসের লোকসভা একেবারে ভেঙে খানখান। তাঁর দাবি অনুযায়ী, ২২ জন সাংসদের সমর্থনে তাঁরা এনডিএ-তে যোগদান করছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ১৯ জন সাংসদের স্বাক্ষর। যার মধ্যে দীপক অধিকারী থেকে শুরু করে সায়নী ঘোষ, মালা রায় প্রমুখরা রয়েছেন। এমনকি গতকালই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। হাতেগোনা আর পাঁচ থেকে ছয়জন সাংসদ টিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই হয়তো কাকলি ঘোষ দস্তিদারের ছেলের এই সিদ্ধান্ত, এমনটাই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: মুসলিম মহিলাদের বন্ধ হবে অন্নপূর্ণা ভাণ্ডার? মুখ্যমন্ত্রীর কাছে দাবি, জমা পড়ল ডেপুটেশন

উল্লেখ্য, আজ কাকলি ঘোষ নিজেই বলেছেন, “আমাদের কোনও দাবি নেই দাবি। আবার কী হবে? দেশের ভালো করাই আমাদের কাজ। এই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি চার-পাঁচ বছরে বিশেষ করে যে জায়গায় গিয়েছিল, তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন সেই নিয়ে কথাবার্তা হয়েছিল। আর তাদের মধ্যে আরও অনেকেই রয়েছে। ধরে নিন এখনও এক থেকে দুইজন আসবে। আর আমি যেটা ২০ বলেছিলাম সেটা আসলে ২২। তবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে।” সুতরাং তাঁর কথা থেকে স্পষ্ট যে, এবার তৃণমূলের ২২ জন সাংসদ কাকলী ঘোষকে সমর্থন করছেন।

Leave a Comment