‘তিনদিনের মধ্যে DA সহ করতে হবে ৩ কাজ’ পশ্চিমবঙ্গ সরকারকে আল্টিমেটাম কর্মীদের

সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের ফলাফল বেরোতে আর ৩ দিন বাকি। বাংলায় কে সরকার গড়বে, সেই অপেক্ষায় রয়েছেন সকলে। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে সকলের। কোনওরকম খামতি রাখছে না বিদায়ী সরকার তৃণমূলও। তবে এসবের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের তরফে নতুন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্দেশ্যে। ইস্যু সেই মহার্ঘ্য ভাতা বা ডিএ … Read more

গণনাকেন্দ্রে গলতে পারবে না মাছিও! ১৬৩ ধারা সহ কড়া নিয়ম কমিশনের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, তুলনামূলক শান্তিপূর্ণভাবে মিটেছে বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তবে ভোট মিটতেই যেন মাথাচাড়া দিয়েছে অশান্তি। বঙ্গের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে নানান কোন্দলের খবর। এদিকে 4 তারিখ ভোটের ফলাফল প্রকাশ। আর তার ঠিক আগেই উত্তেজনা, জমায়েত এমনকি বিক্ষোভের মতো ঘটনা এড়াতে কলকাতা পুলিশের অধীনে থাকা … Read more

গণনায় কেন্দ্রীয় কর্মী নিযুক্তিতে হাইকোর্টের সায়, এবার সুপ্রিম কোর্টে তৃণমূল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) মিটে গিয়েছে। আর ভোট পর্ব মিটতেই ভোট গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে আপত্তি প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। সর্বোচ্চ আদালতে সেই মামলার শুনানি চলাকালীন নির্বাচন কমিশন পক্ষের আইনজীবী এবং শাসকদলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলে দ্বৈরথ। পরবর্তীতে … Read more

স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেল পুরুলিয়ার গুঁদলিগোড়া! আনন্দে আপ্লুত গ্রামবাসী

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল, স্বাধীনতার পরে এই প্রথম গ্রামে তৈরি হল পাকা রাস্তা! আনন্দে আপ্লুত পুরুলিয়ার আড়শা ব্লকের মানকিয়ারি পঞ্চায়েতের গুঁদলিগোড়া (Gundligora Village) গ্রামের মানুষজন। দীর্ঘদিন ধরে জল-কাদা পেরিয়ে যাতায়াত করতেন এলাকার কয়েক হাজার বাসিন্দা ও ছাত্রছাত্রীরা। বর্ষাকালে রাস্তা একেবারে হাঁটু-জলপথে ভর্তি হতে যেত। খুবই সমস্যায় পড়তে হত সকলকে, অবশেষে এবার … Read more

আইপ্যাক তল্লাশিতে দেখিয়েছিলেন ‘সাহসিকতা’, সেই কর্তাকেই বিশেষ পুরষ্কার ইডির

সৌভিক মুখার্জী, কলকাতা: শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। তবে খাস কলকাতায় আইপ্যাকের (IPAC) দফতরে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় সংস্থা ইডিকে (Enforcement Directorate) যে বাধার মুখে পড়তে হয়েছিল, সেখানে অটল থেকে নিজের কর্তব্য পালন করার কারণে বিশেষ পুরস্কার পেয়েছেন ইডি আধিকারিক প্রশান্ত চান্ডিলা। শুক্রবার দিল্লিতে ইডির ৭০ তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া … Read more

দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনরায় ভোট, দিনক্ষণ ঘোষণা কমিশনের

সৌভিক মুখার্জী, কলকাতা: ২৯ এপ্রিল শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Election 2026)। তবে এদিন থেকেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। ইভিএম-এ কারচুপি থেকে শুরু করে ভোটারদের পকেটে স্পাই ক্যামেরা বা সিসিটিভিতে রুমাল চাপা, একাধিক বিস্ফোরক অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। আর সেই অভিযোগ খতিয়ে দেখে শুক্রবার বিরাট সিদ্ধান্ত দিল কমিশন। জেলার ১৫টি বুথে … Read more

এক ক্লিকেই ফলাফল, ৮ মে কোন সাইটে পাবেন সবথেকে দ্রুত মাধ্যমিকের রেজাল্ট?

সহেলি মিত্র, কলকাতাঃ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। আগামী ৮ মে, ২০২৬-এ বেরোবে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2026)। এই নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে রেজাল্টের বিষয়ে সকলকে অবগত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। একে তো জীবনের বড় পরীক্ষা, তার ওপর রেজাল্ট বেরোতে মোটে এক সপ্তাহ বাকি। ফলে সকলের মধ্যেই এক চাপা উত্তেজনা কাজ করছে। ৮মে মাধ্যমিকের … Read more

EVM-এ ‘টেপ-আতর’, পুনর্নির্বাচন কত বুথে? দায়িত্বে সুব্রত গুপ্ত

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ৪ মে রাজ্য জুড়ে ২৬ এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) ফলাফল ঘোষণা হতে চলেছে। কিন্তু তার আগেই দ্বিতীয় দফার ভোট মিটতেই বিভিন্ন বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। শেষ আপডেট অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) অন্তর্গত চারটি বিধানসভা কেন্দ্রের মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবী তুলেছে বিজেপি। তবে কোথায় কোথায় … Read more

দারিদ্রতা নিত্য সঙ্গী, ISC-র পরীক্ষায় ৯৫% নম্বর বাগান কন্যার, IAS হওয়ার স্বপ্ন তাঁর

সৌভিক মুখার্জী, কলকাতা: সাফল্যের পথে যে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায় না তা আবারও প্রমাণ করল চা বাগানের মেয়ে। গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে আইএসসির দ্বাদশ শ্রেণীর ফলাফল (ISC Result 2026)। সেখানে ৯৫ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়েছে বাগান কন্যা কনক টোপনো। বয়স ১৭। ছোট্ট দোচালা বাড়ি, টিনের চাল। একটা ঘরে থাকেন বাবা-মা, আর একটা ঘর … Read more

গণনাকেন্দ্রে কেন্দ্রীয় কর্মীই থাকবে! কমিশনের সিদ্ধান্ত মেনে কল্যাণের আবেদন খারিজ হাইকোর্টের

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর প্রথম ও দ্বিতীয় দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই মিটেছে পশ্চিমবঙ্গে। এবার পালা ফলাফল ঘোষণার। এদিকে রাজ্যে ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ২৯৪টি আসনের জন্য ৭৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে কমিশন (Election Commission Of India)। … Read more