=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার ডিম হামলার মুখে মীনাক্ষী মুখার্জি, শীতলকুচিতে তুলকালাম কাণ্ড

সৌভিক মুখার্জী, শীতলকুচি: এবার ডিম হামলার শিকার হলেন বামফ্রন্টের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের নেতা কর্মীদের উপর একের পর এক ডিম বৃষ্টির ঘটনা সামনে আসছে। শেষমেষ বামফ্রন্টের নেত্রীর উপরেও ডিম হামলা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে মীনাক্ষীর গাড়ি থামিয়ে তাঁদের উপর একের পর এক ডিম ছুঁড়তে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। … Read more

কোটি কোটি টাকার ওষুধ মাটিতে পোঁতার অভিযোগ! অভিষেকের ‘সেবাশ্রয়’ নিয়ে ফের FIR

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটে ভরাডুবির পর একেবারে শিরেসংক্রান্তি অবস্থা তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)! বিভিন্ন অভিযোগে একাধিক থানায় দায়ের করা হয়েছে এফআইআর। কোনও সময় সিআইডি দফতরে হাজিরা দিচ্ছেন, আবার কোনও সময় ইডির দফতরে। এমনকি গাড়িতে নিরাপত্তারক্ষী ঝোলা নিয়েও করা হয় অভিযোগ। তবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হল তৃণমূল সাংসদের নেতৃত্বে চালু হওয়া সেবাশ্রয় … Read more

শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে CAA নিয়ে নতুন বার্তা অমিত শাহের

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে CAA নিয়ে বড় বার্তা দিলেন অমিত শাহ (Amit Shah)। বঙ্গবাসীকে স্পষ্ট জানিয়ে দিলেন যে, নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে। সরকার পরিবর্তন হওয়ার আগে থেকেই বিগত কয়েক মাস ধরেই নাগরিকত্ব পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এবার সেইসব জটিলতা কাটিয়ে এক নতুন চিন্তা ও উদ্দেশ্যের কথা … Read more

‘ধর্ষণের বিচার হবেই, পাশাপাশি রেল লাইন উপড়ে ফেলা অতৃপ্ত আত্মাদেরও ভুগতে হবে’

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। এবার পাকাপাকিভাবে রাজ্যের অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বই অর্থাৎ সিলেবাস থেকে বাদ পড়তে চলেছে সিঙ্গুর আন্দোলন (Singur Protest) বা সিঙ্গুরের কালো অধ্যায়। সোমবার, 6 জুলাই ভবানীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সাথে বারুইপুরের ধর্ষণ কান্ড নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের … Read more

অক্টোবর থেকেই যুবশক্তির ৩০০০ টাকা, কী কী নথি প্রয়োজন? সামনে এল বড় খবর

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী, আগামী অক্টোবর মাস থেকেই চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড বা বেকার ভাতা (Yuva Shakti Varosa Card)। গ্রাজুয়েট যুবকরা পাবে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা এবং যারা গ্রাজুয়েশন করেননি তারা পাবে ২০০০ টাকা প্রতি মাসে। তবে এই … Read more

ফের বারুইপুর, ফুটবল ম্যাচে জিতে যাওয়ায় যুবককে কুপিয়ে খুন করে গ্রেফতার ৩ সমবয়সী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শিরোনামে সেই বারুইপুর (Baruipur)। এবার এক যুবকের খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার এই শহরে। জানা যাচ্ছে, এক স্থানীয় ফুটবল ম্যাচে জয়ের ঘটনাকে কেন্দ্র করে বদলা নিতে 17 বছরের এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সূত্রের খবর, ইতিমধ্যেই … Read more

শিয়ালদহ-বারাসাত রুটে ছুটল নতুন AC লোকাল, জানুন ট্রেনটির সময় ও ভাড়া

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘোষণা হয়েছিল আগেই। অবশেষে শিয়ালদহ থেকে বারাসাত রুটে গড়াল নতুন এসি লোকালের (Sealdah-Barasat AC Local) চাকা। সোমবার অর্থাৎ 6 জুলাই প্রথমবারের মতো শিয়ালদহ-বারাসাত লাইনে নতুন এসি লোকালে সফর করলেন যাত্রীরা। দীর্ঘ সময় পর এসি লোকাল পেয়ে উচ্ছ্বসিত বারাসাতের বাসিন্দারা। যার প্রমাণ মিলল প্রথম দিনই। বৃষ্টির মধ্যেই এসি লোকালে একেবারে ঠাসাঠাসি করে উঠতে … Read more

‘পুলিশকেও ফল ভুগতে হবে’, গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবারই বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সৌভিক মুখার্জী, বারুইপুর: আরজি করের পর বারুইপুর। গণধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য-রাজনীতি (Baruipur Rape Case)। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, দোষীদের সর্বোচ্চ সাজা দিতে রাজ্য সরকারের যা করণীয় তা করবে। এমনকি নির্যাতিতার বাবার সঙ্গে নিজেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে আবার গোলমাল বা গণপিটুনির ঘটনায় যে তিনটি … Read more

হঠাৎ বুম্বাদার বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রসেনজিতের সাথে কী কথা হল অমিত শাহর?

সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই রাজনীতি থেকে দূরে থাকতে ভালোবাসেন তিনি। এদিকে আজ ধুমধাম করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী আয়োজন করা হয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দক্ষিণ কলকাতার ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এমনকি ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তির … Read more

বারুইপুর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল মমতার, উঠল ‘বিজেপি হটাও’ স্লোগান

সৌভিক মুখার্জী, কলকাতা: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য (Baruipur Rape Case)। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। রাজ্যের বিরোধী শিবির আঙুল তুলছে শাসক দলের দিকেই। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, দোষীদের সর্বোচ্চ সাজার ব্যবস্থা করবে রাজ্য সরকার। যদিও গতকাল উত্তেজিত জনতার তাণ্ডবে গণপিটুনিতে মৃত্যু হয় এক অভিযুক্তের। বাদবাকি তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার … Read more