=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হঠাৎ বুম্বাদার বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রসেনজিতের সাথে কী কথা হল অমিত শাহর?

সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই রাজনীতি থেকে দূরে থাকতে ভালোবাসেন তিনি। এদিকে আজ ধুমধাম করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী আয়োজন করা হয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দক্ষিণ কলকাতার ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এমনকি ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু হঠাৎ করেই তিনি হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বাড়িতে। কী কারণ?

প্রসেনজিতের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

এদিন ইকো পার্কে কর্মসূচি সেরে স্বরাষ্ট্রমন্ত্রীর যাওয়ার কথা ছিল মেলা প্রাঙ্গণের একটি স্মরণ সভায়। কিন্তু আগে তিনি সেখানে গেলেন না। বিকেল ৪:৫৫ নাগাদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জ পার্কের বাড়িতে হাজির হন তিনি। এমনকি সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক কোনও সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কিছু? জানা গিয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে সম্পর্ক অভিযান চলছে। সেই কারণেই অভিনেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎ। এমনকি প্রসেনজিৎকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কিত কিছু বইও উপহার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয় এবং ৫:১০ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে চলে যান তিনি মেলা প্রাঙ্গণে। মিনিট ১৫ প্রসেনজিতের বাড়িতে ছিলেন তিনি। এমনকি সঙ্গে লকেট চট্টোপাধ্যায় ও নিশীথ প্রামাণিকও উপস্থিত ছিলেন।

তবে প্রসেনজিতের বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, “বুম্বাদা আমাদের সকলের প্রিয় অভিনেতা। তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সিনেমা নিয়ে অনেক কথা হল। এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। রাজনীতির কোনও যোগসূত্র এখানে নেই।” আসলে প্রজেনজিৎ চট্টোপাধ্যায় যেদিন পদ্মশ্রী পেয়েছিলেন সেদিন নাকি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই কারণে কলকাতায় এসে অভিনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

আরও পড়ুন: ‘পুলিশকেও ফল ভুগতে হবে’, গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবারই বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

চলতি বছরেই অভিনেতাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। এমনকি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিনেতার বাড়িতে গিয়ে পদ্মশ্রী পাওয়ার অভিনন্দন জানান। সেখান থেকে আবার গুজব ছড়িয়েছিল যে প্রসেনজিৎ নাকি বিজেপিতে যোগদান করছেন। কিন্তু অভিনেতা সেই সমস্ত গুজব ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানান যে, রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং তিনি তাঁর গায়ে রাজনীতির কোনও রং লাগাতে চান না। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়, যখন পদ্মশ্রী নিতে দিল্লিতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেই সময়ই তাঁর অমিত শাহের সঙ্গে দেখা হয়েছিল, এবং সেখানেই তিনি তাঁকে আমন্ত্রণ জানান।

Leave a Comment