বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক করার পর প্রথম ওভারেই যাঁকে তিনটি চার এবং একটি ছয় মেরে ক্ষমতা দেখিয়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), সেই ভারতীয় বোলার ত্রিপুরানা বিজয়ের হাতেই দিলীপ ট্রফির (Duleep Trophy) ফাইনালে বধ হয়েছিলেন বিহারের ভূমিপুত্র। একদিক থেকে দেখতে গেলে IPL এ বৈভবের কাছে মার খাওয়ার পর ঘরোয়া ক্রিকেটেই তার প্রতিশোধ নিয়ে নিলেন বিজয়। বুঝিয়ে দিলেন বল হাতে তিনিও কিছু কম নন। পূর্বাঞ্চলের হয়ে ফাইনালের দ্বিতীয় ইনিংসে 8 রানে উইকেট দিয়েছিলেন 15 বছরের সহ অধিনায়ক।
বৈভবের থেকে প্রতিশোধ নিলেন বিজয়
ভারতীয় ক্রিকেটে পা রাখার পর খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা ছুঁয়েছেন বৈভব সূর্যবংশী। দেশের ক্রিকেটের ইতিহাসে এত অল্প সময়ে সাফল্য পাওয়া প্লেয়ার খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। তাই ভারতীয় ক্রিকেটে অল্প বয়সে কিছু করে দেখানোর নজির গড়েছেন বৈভবই। সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে ভারতের সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন তিনি। হয়েছেন টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বৈভবের একটি অভ্যাস যথেষ্ট নজরে পড়ছে ক্রীড়াবিদদের।
ভারতের বহু প্রাক্তন ক্রিকেটার বারবার বলে এসেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট করতে নেমেই তাড়াহুড়ো করে ফেলছেন বৈভব। যার ফল ভুগতে হচ্ছে তাঁকে। দিলীপ ট্রফির ফাইনালেও ধরা পড়েছে একই দৃশ্য। বিজয়ের বলে চালিয়ে খেলতে গিয়ে মাত্র 8 রানে আউট হয়ে মাঠ ছাড়েন সূর্যবংশী। তাতে যথেষ্ট সমালোচিত হতে হয়েছে এই প্লেয়ারকে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছেন, IPL এ বৈভবের কাছে পেটানি খাওয়ার পর দিলীপ ট্রফিতে তার শোধ তুলে নিলেন বিজয়। আউট করে বৈভবকেও ক্রিকেটে নিজের গুরুত্ব বুঝিয়েছেন তিনি।
আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের আগে BCCI-কে পদত্যাগপত্র টিম ইন্ডিয়ার সদস্যের
উল্লেখ্য, দিলীপ ট্রফির ফাইনালে ইশান কিষাণ করেছিলেন ডবল সেঞ্চুরি। আর সেই সূত্র ধরেই প্রতিপক্ষ দক্ষিণাঞ্চলের বিপক্ষে 708 রান তুলেছিল পূর্বাঞ্চল। পরবর্তীতে ব্যাট করতে নেমে 336 রানে অলআউট হয়ে যায় দক্ষিণাঞ্চল। পরের ইনিংসে পূর্বাঞ্চল আবার 388 রান তোলে। তাতে শেষে ড্র হয়ে যায় খেলা। তবে শিরোপা জিতেছে ইশানের দলই।